ভারতের মাটিতে চলমান এবারের ক্রিকেট বিশ্বকাপ আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের সে ম্যাচ দেখতে গ্যালারিতে দেখা গেছে বলিউডের একাধিক তারকাকে। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও ছিলেন সেখানে। পাকিস্তানকে হারিয়ে ভারত জয় পেলেও অভিনেত্রীকে ফিরতে হয়েছে হারানোর বেদনা নিয়ে।
খেলা দেখতে গিয়ে উর্বশী হারিয়েছেন তাঁর সোনায় মোড়া আইফোন। সামাজিক মাধ্যমে এ খবর অভিনেত্রী নিজেই দিয়েছেন। এক টুইটে উর্বশী লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ সেটার খোঁজ পান, দয়া করে আমাকে সাহায্য করুন। যত শিগগির সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’
উর্বশীর পোস্টের মন্তব্যে সান্ত্বনা দিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘আশা রাখছি, আপনার প্রিয় জিনিসটি দ্রুত পাবেন।’
গতকাল খেলা চলাকালীন কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন উর্বশী। স্টেডিয়ামের গ্যালারিতে তাঁকে নীল পোশাকে দেখা গেছে।

বিরতি কাটিয়ে ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম। ২১ জুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। এতে মিম অভিনীত চরিত্রের নাম অনন্যা। ‘পরাণ’ সিনেমায়ও তাঁর চরিত্রের নাম ছিল অনন্যা। নাম এক হলেও চরিত্র দুটি একেবারে ভিন্ন। ওয়েব ফিল্মটি নিয়ে মিমের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
৫ ঘণ্টা আগে
বাবা দিবস উপলক্ষে তৈরি হয়েছে নাটক ‘বাবার ডায়েরি’। পারিবারিক, সামাজিক ও অনুপ্রেরণামূলক গল্পে নির্মিত এই নাটকে বাবার চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। তাঁর চরিত্রের নাম আনিস; যে নিজের সুখ-দুঃখ, অনুভূতি ও না-বলা কথাগুলো লিখে রাখে একটি ডায়েরির পাতায়। জীবনের শেষ সময়ে এসে নিজের সন্তান...
৫ ঘণ্টা আগে
নতুনভাবে ফিরছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয় ব্যান্ড ‘এনহাইপেন’। লাইনআপে বড় পরিবর্তনের পর এবার সাত জনের বদলে ছয় সদস্যের গ্রুপ হিসেবে নতুন গান নিয়ে ফিরতে যাচ্ছে ব্যান্ডটি। আগামী ২১ আগস্ট প্রকাশ পাবে পরিবর্তিত এনহাইপেনের নতুন মিনি অ্যালবাম ‘দ্য সিন: ব্লিস’।
৫ ঘণ্টা আগে
নির্দিষ্ট সময়ে শেষ হয় না সরকারি অনুদান পাওয়া বেশির ভাগ সিনেমার কাজ, এমন অভিযোগ অনেক দিনের। টাকা পাওয়ার পরও সিনেমা শেষ করতে না পারায় নির্মাতাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের ঘটনাও দেখা গেছে। তবে এবার উল্টো অভিযোগ পাওয়া গেল নির্মাতাদের কাছ থেকে।
৫ ঘণ্টা আগে