আমির খানের ‘গুলাম’ সিনেমার শুটিং তত দিনে ৯০ শতাংশ শেষ। পরিচালক নীরাজ ভোরা একদিন এসে আমিরকে জানান, এক বন্ধু তাঁর সঙ্গে দেখা করতে চায়। আমিরের সম্মতি পেয়ে গীতিকার নীতিন রায়করকে নিয়ে আসেন নীরাজ। আমিরকে একটি গান শোনান নীতিন। গানটি খুবই ভালো লাগে আমিরের।
গুলামের পরিচালক বিক্রম ভাটকে আমির বলেন, ‘গানটি তো খুবই ভালো। আমাদের সিনেমার থিমের সঙ্গে একদম মিলে গেছে। গানটি আমাদের সিনেমায় ব্যবহার করা যেতে পারে। কী করা যায়!’
ডাকা হলো চিত্রনাট্যকার আঞ্জুম রাজাবলীকে। সবাই মিলে গানটির জন্য নতুনভাবে একটি দৃশ্য তৈরি করলেন। শুটিং হলো। আমির খান প্রথমবারের মতো নিজেই কণ্ঠ দিলেন গানে। সেই গানটিই ‘আতি কেয়া খান্ডালা’।
গুলাম সিনেমার তো বটেই, আতি কেয়া খান্ডালা বলিউডেরও অন্যতম জনপ্রিয় গান। আমিরের গাওয়া প্রথম গান ব্যাপক জনপ্রিয়তা পেলেও আর কখনো প্লেব্যাকে পাওয়া যায়নি তাঁকে। অভিনেতা জানালেন, ২৭ বছর পর আবারও নতুন গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।

আমির খান বলেন, ‘আতি কেয়া খান্ডালা গেয়েছিলাম মজার ছলে। আমি সৌভাগ্যবান যে এটা জনপ্রিয় হয়েছিল। গত কয়েক বছর ধরে আমি গানের প্রশিক্ষণ নিচ্ছি। একটি কমেডি সিনেমার জন্য দুটি গান গাইব। বাসু চ্যাটার্জি কিংবা ঋষিকেশ মুখার্জি ঘরানার সিনেমা হতে চলেছে এটি। যে ধরনের সিনেমা এখন তৈরি হয় না বলিউডে। নির্মল হাসির সিনেমা।’
আমির জানান, এ সিনেমায় তিনি মূল চরিত্রে নয়, অভিনয় করবেন একটি অতিথি চরিত্রে। তবে গুরুত্বপূর্ণ চরিত্র। এতে রাম সম্পথের সুরে দুটি গানে কণ্ঠ দেবেন আমির খান। গান গাওয়ার জন্য অনেক দিন ধরে সুচেতা ভট্টাচার্যের কাছে গানের পাঠ নিচ্ছেন তিনি।

কান উৎসবে এ বছর স্বর্ণপাম জেতার লড়াইয়ে আছে ২২টি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনা চলছে যেসব সিনেমা ঘিরে, তার মধ্যে অন্যতম ইরানি নির্মাতা আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’। আসগর ফারহাদি সব সময়ই সাধারণ মানুষের জীবনের ছোট ছোট ঘটনার মাধ্যমে বড় সামাজিক সত্য তুলে ধরেন। প্যারালাল টেলসও তার ব্যতিক্রম নয়।
১৫ মিনিট আগে
গোথাম সিটির অন্ধকার জগতে সবার আশার আলো ব্রুস ওয়েন বা ব্যাটম্যান। বিশেষ কোনো অলৌকিক ক্ষমতা না থাকলেও যেভাবে পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে অপরাধীদের মোকাবিলা করে ব্যাটম্যান, তাতে এই সুপারহিরো চরিত্রটি দিন দিন হয়ে উঠেছে পপ কালচারের অনন্য প্রতীক।
১ ঘণ্টা আগে
অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন। শনিবার চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩১ বছর।
৮ ঘণ্টা আগে
কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। গতকাল সন্ধ্যায় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সারার সংসার...
১ দিন আগে