স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনিকে । নিজের অতীত জীবনের কোনো একটি পরিচয়কে কমেডির কনটেন্ট হিসেবে উপস্থাপন করছেন তিনি। ভারতীয় টিভি সিরিজ ‘ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এ স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে দেখা যাবে সানি লিওনিকে । অনুষ্ঠানটি প্রিমিয়ার হবে আগামীকাল ২২ অক্টোবর।
বহুল আলোচিত অনুষ্ঠান ওয়ান মাইক স্ট্যান্ড’-এর সেজন-২-এর ট্রেলার গত শুক্রবার মুক্তি পায় । আসন্ন অনুষ্ঠানে তাঁর দর্শকদের জন্য কতখানি হাসির সঞ্চার করবে সেটিই এখন দেখার বিষয়।
ট্রেলারে দেখানো হয়, সানি অতীতে এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি লজ্জিত। তিনি নিজের পরিচয় দেন, ‘আমি সানি লিওন। আমার অতীতে আমি যা করেছি তার জন্য আপনারা সবাই আমাকে জানেন। যার জন্য আপনারা সবাই আমাকে বিচার করেছেন এবং আমি কিছুটা লজ্জিত হতে পারি। আসলে সেগুলো হলো মাস্তিজাদে।’
সানির এই উপস্থাপনা শুনে ডেনিয়েল হাসিতে ফেটে পড়েন এবং হাত দিয়ে মুখ লুকান। ট্রেলারে তার স্বামী ডেনিয়েল ওয়েবারসহ প্রতিযোগী এবং কিছু অতিথিকে দেখানো হয়েছে, যাঁরা অট্টহাসিতে ফেটে পরছেন।
‘মাস্তিজাদে’ হলো ২০১৬ মিলাপ জাভেরি পরিচালিত প্রাপ্ত বয়স্কদের একটি কমেডি সিনেমা। যেখানে সানি লিওন তুষার কাপুর ও বীর দাসের সঙ্গে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন।
এ নিয়ে সানি লিওন সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, `আমি স্ট্যান্ডআপ কমেডি পছন্দ করি এবং আমি এখানকার কমেডি শোগুলোসহ আন্তর্জাতিক বেশ কয়েকটি শো দেখেছি। একজন কৌতুক অভিনেতাকে মঞ্চে অভিনয় করতে দেখে সহজ এবং স্বাভাবিক মনে হয়। তবে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং তাদের রসিকতায় ফাটানো কতটা কঠিন সেই বাস্তবতা আমি এখন খুব কাছ থেকে শিখেছি। একজন শিল্পী হিসেবে আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি এবং দর্শকদের কাছে আমার দক্ষতা বিভিন্নভাবে দেখাতে চাই।
এই সিজনে সানি লিওনির সঙ্গে করণ জোহর, চেতন ভগত, রাফতার, ফায়ে ডিসুজাসহ অন্য তারকা ব্যক্তিত্বেদেরও দেখা মিলবে।

২০২৪ সালে আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন ইভনকে নিয়ে নির্মাতা রাইসুল ইসলাম অনিক শুরু করেছিলেন ‘চারুলতা’ নামের সিনেমার শুটিং। তবে মুক্তির খবর মিলছিল না সিনেমাটির। গত বছর চারুলতার স্বত্ব কিনে নেয় সাদামাটা এন্টারটেইনমেন্ট। জানিয়েছিল শিগগির আলোর মুখ দেখবে চারুলতা।
১৫ ঘণ্টা আগে
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হল কালচার ও ছাত্ররাজনীতির বাস্তব চিত্রকে কেন্দ্র করে আকাশ হক বানিয়েছেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। সম্প্রতি সিনেমার ট্রেলার প্রকাশ করে এই কোরবানির ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা। হল না পেলে বিকল্প ব্যবস্থায় হলেও ঈদ উৎসবেই সিনেমাটি দর্শকদের...
১৫ ঘণ্টা আগে
কান চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেট ‘মার্শে দ্যু ফিল্ম’কে বলা হয় বিশ্ব চলচ্চিত্রের বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী বাণিজ্যিক কেন্দ্র। এবারের কান মার্কেটে অংশ নিতে সারা বিশ্বের চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্টসহ ১৪ হাজারের বেশি পেশাদার কানে এসেছেন। গত বছরের তুলনায় যা প্রায় ৪ শতাংশ বেশি।
১৫ ঘণ্টা আগে
খিদে পেয়েছে ফুটবলার হামজা চৌধুরীর। ইচ্ছে করছে সাতকড়া দিয়ে রান্না করা মাংস খেতে। ঝটপট ফ্রেশ খাবারের জন্য হামজা অর্ডার করলেন ফুডিতে। মায়ের সঙ্গে ফোনে কথা বলতে বলতেই ফুড ডেলিভারি দিয়ে যায় ফুডি থেকে। তৃপ্তির হাসি ছড়িয়ে পড়ে হামজার মুখে। এমন এক ঘটনায় সাজানো ফুডি ফুড ডেলিভারির নতুন বিজ্ঞাপনটি নজর...
১৫ ঘণ্টা আগে