
গত বছর ঘোষণা এসেছিল ‘মির্জাপুর’ ওয়েব সিরিজের গল্প আসছে বড় পর্দায়। খুন, জখম, রক্তের বন্যা, হিংসা, গদির লোভ ও ক্ষমতার লড়াইয়ের এই গল্প এবার দেখা যাবে নতুন আঙ্গিকে। গতকাল প্রকাশ পেল ‘মির্জাপুর: দ্য মুভি’-এর টিজার প্রকাশ করে জানিয়ে দেওয়া হলো মুক্তির তারিখ। আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মির্জাপুর দ্য মুভি।
প্রায় আড়াই মিনিটের টিজারে দেখানো হয়েছে এটি একটি অরিজিন স্টোরি, যা ২০১৮ সালে প্রথম সিজনের ঘটনার সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে। কালীন ভাইয়া, গুড্ডুদের সঙ্গে রবি কিষাণ অভিনীত নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
মির্জাপুর ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তির শেষদিকে কালীন ভাইয়ার ছেলে মুন্নার মৃত্যু হলেও সিনেমায় আবার ফিরে এসেছে দিব্যেন্দু অভিনীত চরিত্রটি। এ ছাড়া ফিরে এসেছে প্রথম সিজনে মারা যাওয়া বাবলু চরিত্রটিও। তবে বদলে গেছে অভিনেতা। ওয়েব সিরিজে এ চরিত্রে ছিলেন বিক্রান্ত ম্যাসি। সিনেমায় বাবলু হয়েছেন জিতেন্দ্র কুমার। আগের মতো কালীন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু চরিত্রের আলী ফজল, গোলু চরিত্রের শ্বেতা ত্রিপাঠী, বীনা চরিত্রের রাশিকা দুগাল ফিরছেন মির্জাপুর সিনেমায়।
মির্জাপুর: দ্য মুভি পরিচালনা করেছেন গুরমিত সিং, চিত্রনাট্য লিখেছেন পুনীত কৃষ্ণ। এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা সিনেমাটি প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। হিন্দি ভাষার পাশাপাশি তেলুগু ভাষাতেও মুক্তি পাবে সিনেমাটি।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৪ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৫ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৫ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৬ ঘণ্টা আগে