নিজের ভুল স্বীকার করলেন শিল্পা শেঠি। ইনস্টাগ্রামে ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন -এর একটি উদ্ধৃতি শেয়ার করে শিল্পা লেখেন, ‘হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু ঠিক আছে।’
সোফিয়া লরেনের যে উদ্ধৃতি শেয়ার করেছেন, তা বাংলা করলে দাঁড়ায়, ‘ভুল জীবনেরই অংশ। পূর্ণ জীবন পেতে হলে কিছু মাশুল চোকাতেই হয়।’ সেখানে আরও লেখা রয়েছে, ‘ভুল না করলে জীবন ইন্টারেস্টিং হবে কী করে? তবে আমরা আশা করতে পারি, সেই ভুলগুলি মারাত্মক হবে না, কারোর ক্ষতি করবে না। আমরা জীবনের ভূলগুলি দুভাবে দেখতে পারি। এমন কিছু অভিজ্ঞতা যা ভুলে যেতে চাই কিংবা এমন কিছু যা ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং এবং সমান্তরাল ছিল। না অন্যের ভুলের কথা নয়, যে ভুল থেকে আমি শিক্ষা পেয়েছি, তার কথা বলছি।’
শিল্পার এই পোস্টের পর থেকেই প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কোন ভুলের কথা বলছেন অভিনেত্রী? প্রশ্ন উঠেছে পর্নোগ্রাফি কাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারি নিয়ে তাঁর মনে কি কোনও সংশয় তৈরি হয়েছে?
রাজ কুন্দ্রার গ্রেপ্তারির পর বিরতি নিয়েছিলেন অভিনেত্রী, তবে ফের তিনি ‘সুপার ডান্সার ৪’-এর বিচারকের আসনে ফিরেছেন।
সম্প্রতি শোয়ে এক প্রতিযোগী রানি লক্ষ্মীবাঈ-এর বেশে পারফর্ম করলে আবেগতাড়িত হয়ে পড়েন শিল্পা। বলেন, ‘ঝাঁসির রানির প্রসঙ্গ উঠলেই মনে হয় সমাজের আসল চেহারা বেরিয়ে আসছে। আজও সমাজে মেয়েদের নিজের অধিকারের জন্য লড়তে হয়। স্বামী না থাকলে নিজের অস্তিত্বের জন্য লড়তে হয়, সন্তানের জন্য লড়তে হয়।’

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
১৬ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৬ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
১৭ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে