চলতি বছরই মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত সিনেমা ‘অ্যানিমেল’। ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত সিনেমাটির পোস্টার মুক্তি পেয়েছিল বছরের প্রথমেই। এবার মুক্তি পেল সিনেমাটির প্রথম ঝলক। নির্মাতারা যদিও এটিকে ‘টিজার’ বা ‘ট্রেলার’ বলতে রাজি নন। তাঁরা এটির নাম দিয়েছেন ‘প্রি-টিজার’। গতকাল সেই ঝলক প্রকাশ্যে আসতেই বিতর্কের শুরু। প্রি–টিজারের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার একটি সিনেমা থেকে হুবহু নকলের অভিযোগ এনেছেন নেটিজেনরা।
কোরীয় সিনেমা ‘ওল্ডবয়’-এর একটি দৃশ্যের সঙ্গে ‘অ্যানিমেল’-এর প্রথম ঝলকের দৃশ্যের মিল খুঁজে পেয়েছেন নেটিজেনরা। তাঁদের অভিযোগ সিনেমাটি থেকে ওই দৃশ্য পুরোপুরি টুকে দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি। ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওল্ডবয়’ কোরীয় ব্যবসাসফল ও দর্শকপ্রিয়তা পাওয়া সিনেমার একটি। তাই ‘অ্যানিমেল’-এর প্রথম ঝলকে ‘ওল্ডবয়’-এর অ্যাকশন দৃশ্যের হুবহু নকল দেখেই সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও এখনো প্রতারণার এই অভিযোগ নিয়ে মুখ খোলেননি ছবির নির্মাতারা।
কয়েক বছরের ব্যর্থতার পর সাফল্যে ফিরেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। গত বছরের শেষের দিকে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান–শিবা’ ও চলতি বছরের প্রথম দিকে ‘তু ঝুটি ম্যায় মক্কার’ সিনেমার মাধ্যমে ফের নিজেকে ফিরে পেয়েছেন রণবীর। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল ‘অ্যানিমেল’ ছবির পোস্টার। মাথায় লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি-গোঁফ, ঠোঁটে সিগারেট, রক্তমাখা রণবীর। রক্তমাখা হাতেই দিচ্ছেন সিগারেটে আগুন। সঙ্গে রয়েছে রক্তমাখা কুড়াল। রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’ সিনেমার ফার্স্ট লুকে এমন রূপে দেখা গিয়েছিল তাঁকে।
এই সিনেমাতে প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও ববি দেওল। যদিও সিনেমাটিতে পরিণীতি চোপড়ার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল। কিন্তু একদম শেষ মুহূর্তে এসে সড়ে আসেন তিনি। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার। চলতি বছরের ১১ আগস্ট সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে