আয়ুষ্মান খুরানা অভিনীত সিনেমা ‘ড্রিম গার্ল ২’ মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট। প্রথম দিনে তেমন সাড়া না ফেললেও গতকাল শনিবার দ্বিতীয় দিনে ব্যবসা বেড়েছে সিনেমাটির। শুধু তাই নয়, দ্বিতীয় দিনের আয়ের নিরিখে ব্লকব্লাস্টার ‘গদর ২’কে রীতিমতো টেক্কা দিয়েছে সিনেমাটি।
বক্স অফিস রিপোর্ট প্রদানকারী সচনিল্ক জানিয়েছে, গতকাল শনিবার ‘ড্রিম গার্ল ২’ বক্স অফিসে মোট ১৪ কোটি রুপি আয় করেছে। অন্যদিকে এদিন ‘গদর ২’ আয় করেছে ১২.৫ কোটি রুপি।
সচনিল্ক ডট কমের প্রতিবেদন অনুযায়ী, ‘ড্রিম গার্ল ২’ গত শুক্রবার মুক্তির প্রথম দিনে ১০.৬৯ কোটি রুপি আয় করেছিল। অর্থাৎ দুই দিনের ব্যবসা মিলিয়ে সিনেমাটির মোট আয় ২৪.৬৯ কোটি রুপি।
প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল একতা কাপুর প্রযোজিত ‘ড্রিম গার্ল’। সেখানে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা গিয়েছিল নুসরাত ভারুচাকে। ব্যবসাসফল সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপির গণ্ডি পার করেছিল।
‘ড্রিম গার্ল’-এর পর ‘ড্রিম গার্ল ২’ও পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য। সিনেমাটিতে এবার আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করেছেন অনন্যা পান্ডে। সিনেমাটিতে আয়ুষ্মানে বাবার ভূমিকায় অন্নু কাপুরই রয়েছেন। এ ছাড়া সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজপাল যাদব, আসরানি, সীমা পাহওয়াস, মনোজ জোশী, পরেশ রাওয়াল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৫ আগস্ট।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে