বিয়ের পর পর মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ছপক’ ছবি। এই ছবি থেকেই প্রযোজনায় পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। আর এবার দীপিকা আসছেন ওটিটিতে। শকুন বাত্রার ‘গেহরাইয়া’ ছবিতে দেখা যাবে দীপিকাকে। এই ছবিতে দীপিকার সঙ্গে জুটি বাঁধছেন ‘গলি বয়’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে।
সম্প্রতি মুক্তি পেল এই ছবির টিজার। টিজারেই চমক দিল সিদ্ধান্ত ও দীপিকা জুটি। টিজারে দেখা মিলল, দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়ার ত্রিকোণ প্রেমের গল্প। ‘ককটেল’ ছবির পর ফের বিকিনি পরে নজর কাড়লেন দীপিকা। টিজারে দেখানো সিদ্ধান্ত ও দীপিকার কিসিং সিন নিয়েও চলছে বেশ আলোচনা।
এই ছবির টিজার শেয়ার করে দীপিকা লিখলেন, ‘অনেক দিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কথায় আছে, খুব ভাল কিছু হওয়ার জন্য, অপেক্ষা করতে হয়। সেটাই আমার সঙ্গে ঘটল। একটা ম্যাজিকের সঙ্গে যুক্ত হলাম…’
এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন করণ জোহর। ছবির টিজার শেয়ার করে করণ জোহর লিখলেন, গভীর জলে ডুব দেওয়ার সময় এসেছে, জলের গভীর ঠিক কী থাকে, তা জেনে নেওয়ার সময় হয়েছে।’। ত্রিকোণ প্রেম ও সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে ‘গেহরাইয়া’। দীপিকা, সিদ্ধান্ত ও অনন্য়া ছাড়াও এই ছবিতে দেখা যাবে নাসিরুদ্দিন শাহ, রজত কাপুরের মতো অভিনেতাদের।
পরিচালক শকুন বাত্রা ‘এই ছবিটা আসলে, মানুষের সম্পর্কের গভীরে ঢুকে পড়ার একটা জার্নি, সম্পর্কের নানা শেডকেই তুলে ধরা হয়েছে এই ছবিতে। কেমনভাবে আমরা সম্পর্ক, আবেগের বেড়াজালে আটকে পড়ি, কেমনভাবে আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ,সিদ্ধান্ত আমাদের জীবনকে প্রভাবিত করে, তাই দেখানো হয়েছে এই ছবিতে।’
আগামী বছর জানুয়ারিতে আমাজনে দেখা যাবে ‘গেহরাইয়া’।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে