সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন বলিউড ভাইজান। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে সালমান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। এটি হতে যাচ্ছে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি। ইতিমধ্যেই এতে নাম লিখিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার জানা গেল ভিলেনের নাম, সিনেমাটিতে খল চরিত্রে দেখা যাবে ‘কাটাপ্পা’ খ্যাত দক্ষিণ ভারতের অভিনেতা সত্যরাজকে।
এর আগে শোনা গিয়েছিল, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে দেখা যাবে সত্যরাজকে। সেখানে মোদীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু, অভিনেতা এই বিষয়টিকে পুরোপুরি গুজব বলেছেন। তবে জানিয়েছেন, দর্শকদের বিনোদন দিতে আসছেন বড় একটি সিনেমা নিয়ে। আর বড় সিনেমাটি বলিউড ভাইজানের ‘সিকান্দার’।
সত্যরাজ ও সালমান খানের সঙ্গে কাজ করার খবর দারুণ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘সালমান ও সত্যরাজ একই ছবিতে। বক্স অফিসের আত্মা শান্তিতে থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘আরে বাহ! ’ সত্যরাজ (কাটাপ্পা) সালমান খানের ছবিতে খলনায়ক! দিনে দিনে সিকান্দারের প্রতি আগ্রহ বাড়ছে। বড় পর্যায়ে পৌঁছাবে এই সিনেমা।’
শোনা যাচ্ছে, পরিচালক এ আর মুরুগাদোস ভিলেন সত্যরাজকে মাথায় রেখে বেশ কিছু দৃশ্যও তৈরি করেছেন। জুনের শেষ দিকে বেশ কিছু দৃশ্যের শুটিং করবেন সালমান খান। এই ছবিতে সম্পূর্ণ নতুন স্টাইলে এবং লুকে দেখা যাবে এই অভিনেতাকে। এ আর মুরুগাদোস পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫-এর ঈদে আসতে চলেছে ‘সিকান্দার’।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে