
বলিউডে তারকাদের বিয়ে মানেই এলাহি কারবার। বর-কনের সাজপোশাক, বিয়ের লোকেশন, অতিথিদের তালিকা, নিরাপত্তার বাড়াবাড়ি, বিয়ের মেনু—সবই চর্চার বিষয় হয়ে ওঠে। প্রায় দুই দশক আগে ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে থেকে সম্প্রতি সোনাক্ষী সিনহার বিয়ে—সবার ক্ষেত্রে এমনটি দেখা গেছে।
তবে ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করলেন তারকা দম্পতি অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। সোমবার সকালে দক্ষিণী অভিনেতার সঙ্গে নতুন জীবন শুরু করলেন হায়দরাবাদের রাজপরিবারের মেয়ে।
এ বছরের মার্চে ৪০০ বছরের পারিবারিক মন্দিরে সিদ্ধার্থর সঙ্গে আংটিবদল করেছিলেন অদিতি। আর ১৬ সেপ্টেম্বর সারাজীবন একসঙ্গে পথ চলার অঙ্গীকার করে সাতপাকে বাঁধা পড়লেন তারকা জুটি। আড়ম্বরহীন অনুষ্ঠানে একেবারে সাদামাটাভাবে দক্ষিণী ঐতিহ্য মেনে বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ।
আজ সকালে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নববিবাহিত তারকা দম্পতি পরস্পরকে লিখেছেন, ‘তুমি আমার চাঁদ-তারা-সূর্য।’ দুজনের বিয়ের সাজেও ছিল দক্ষিণ ভারতের ছোঁয়া। অদিতি সেজেছেন একেবারে ঘরোয়া সাজে। অরগানজা টিস্যু ম্যাটেরিয়ালের জরি ওয়ার্ক করা লেহেঙ্গা পরেছিলেন অদিতি। সঙ্গে মানানসই সোনালি রঙের ব্লাউজ, স্বল্প মেকআপ আর গয়নায় কনে বেশে অপরূপা অভিনেত্রী।
অন্যদিকে সিদ্ধার্থকে দেখা গেল ঐতিহ্যবাহী দক্ষিণী পোশাকে। সাদা পাঞ্জাবির সঙ্গে সোনালি পাড়ের সাদা ধুতি, দক্ষিণ ভারতে যে পোশাক পরিচিত ভেস্তি নামে। দুই পরিবারের কাছের মানুষদের সাক্ষী রেখে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। সিদ্ধার্থ-অদিতিকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের সহকর্মীরাও।
অদিতি ও সিদ্ধার্থ—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। এর আগে আইনজীবী ও অভিনেতা সত্যদীপ মিশ্রাকে বিয়ে করেছিলেন অদিতি। ২০১২ সালে বিয়ে করলেও সেটা গোপনই ছিল। তবে এক বছর পরে, ২০১৩ সালে অদিতি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা আলাদা হয়ে গেছেন।
অন্যদিকে, ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় বিয়ে।
২০২১ সালে মুক্তি পাওয়া ‘মহা সমুদ্রম’ সিনেমায় অভিনয় করতে গিয়ে আলাপ অদিতি-সিদ্ধার্থের। সেই সম্পর্ক গড়ায় বন্ধুত্বে। অতঃপর প্রেম। একসঙ্গে বহু জায়গায় বেড়াতে যেতেও দেখা গেছে তাঁদের। অন্য তারকাদের মতো নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোচুরি করেননি অদিতি-সিদ্ধার্থ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করতেন। সেই প্রেমের শুভ পরিণয় ঘটল আজ।

যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৩ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৪ ঘণ্টা আগে
টিভি চ্যানেল, অডিও ইন্ডাস্ট্রি ও সিনেমা হলের পাশাপাশি প্রতিবছর দেশের ওয়েব প্ল্যাটফর্মেও থাকে ঈদের আয়োজন। এবারও ঈদ উপলক্ষে নতুন কনটেন্ট নিয়ে দর্শকের অপেক্ষায় ওটিটি প্ল্যাটফর্মগুলো। রয়েছে নতুন সিনেমা ও সিরিজ।
৪ ঘণ্টা আগে