বলিউড অভিনেতা সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’ শো-তে। সেখানেই অভিনেতা অজয় দেবগন দাবি করেন তাঁর জন্যই অস্কার জিতেছে ‘আরআরআর’। অজয় পরিচালিত আসন্ন সিনেমা ‘ভোলা’র প্রচারে টাবু ও দীপক দোবরিয়ালের সঙ্গে ‘দ্য কপিল শর্মা’ শো-তে এসে এই কথা বলে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা। যদিও মজা করেই কথাটি বলেছেন অজয়।
জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা’ শো-এর পরবর্তী পর্বের প্রমোতে দেখা গেছে, অস্কার জেতার জন্য অজয়কে অভিনন্দন জানাচ্ছেন অভিনেতা ও কমেডিয়ান কপিল শর্মা। আর এরপরেই অজয় বলেন, ‘‘আরআরআর’ অস্কার জিতেছে শুধুমাত্র আমার জন্য। তাহলে ভেবে দেখুন যে ওই গানে যদি আমি নাচতাম তাহলে ব্যাপারটা কী হতো! ” নিজের নাচের দুর্বলতাকে ব্যঙ্গ করে অজয়ের এই কথায় হাসিতে ফেটে পরেন টাবু, অর্চনা পুরান সিংসহ দর্শকেরা।
নাচ নিয়ে বরাবরই দুর্বলতা অজয়ের। তাই নিজেই নিজের নাচ নিয়ে রসিকতা করলেন তিনি। অজয়ের রসিকতা বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা। প্রমোর মন্তব্যের ঘরে অনেকেই অজয়ের ‘সেন্স অব হিউমার’-এর প্রশংসা করেছেন।
আগামী ৩০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে অজয় দেবগনের পরিচালিত চতুর্থ সিনেমা ‘ভোলা’। সিনেমাটিতে অজয়ের বিপরীতে অভিনয় করেছেন টাবু। ভোলা তামিল হিট ‘কাইতি’-সিনেমার অফিশিয়াল হিন্দি রিমেক। ছবিতে অজয়-টাবু ছাড়াও নতুন চরিত্রে ধরা দেবেন দীপক ডোবরিয়াল।

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৩ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৪ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৫ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৫ ঘণ্টা আগে