এ বছর বলিউডের সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে ‘সিংহাম এগেইন’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ নভেম্বর। আজ আসবে ট্রেলার। জানা গেছে, সিংহাম এগেইনের ৪ মিনিট ৪৫ সেকেন্ডের একটি ট্রেলার বানিয়েছেন রোহিত শেঠি। এর আগে কোনো হিন্দি সিনেমার এত দীর্ঘ ট্রেলার দেখা যায়নি। ফলে, বলিউডের ইতিহাসে দীর্ঘতম ট্রেলার হতে যাচ্ছে সিংহাম এগেইনের ট্রেলারটি।
মুম্বাইয়ের বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের নীতা–মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে সিংহাম এগেইন সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। রোহিত ট্রেলার মুক্তি উপলক্ষে এক রাজকীয় আয়োজন করতে চলেছেন। বলা হচ্ছে, এ বছরের সবচেয়ে বড় ট্রেলার মুক্তির অনুষ্ঠান হতে চলেছে এটি।
রোহিত শেঠির কপ ইউনিভার্সের সব চরিত্র এক হয়েছে সিংহাম এগেইন সিনেমায়। অজয় দেবগনের পাশাপাশি দেখা যাবে সালমান খান, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, কারিনা কাপুর ও দীপিকা পাড়ুকোনকে।
ট্রেলার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অজয় দেবগন, অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, কারিনা কাপুর খান। শুধু তাই নয় গুঞ্জন আছে সিংহাম এগেইনের ট্রেলার অনুষ্ঠান দিয়েই মা হওয়ার পর প্রকাশ্যে আসছেন দীপিকা পাড়ুকোন। তবে এ বিষয়ে দীপিকা ও নির্মাতাদের কাছ থেকে কোনো ঘোষণা পাওয়া যায়নি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১১ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১১ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১২ ঘণ্টা আগে