শাহরুখের সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর সম্পর্ক বেশ ভালো। অভিনেতাকে মিডিয়া ফ্রেন্ডলি মানুষ হিসেবে সবার জানা। কিন্তু ২০২১ সালে হঠাৎ প্রচারবিমুখ হয়ে যান, মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেন তিনি। তখন জনসমক্ষে তেমন তাঁকে দেখা যেত না। বাইরে এলেও মুখ হয় কিছু দিয়ে ঢেকে রাখতেন, নইলে ছাতা দিয়ে আড়াল করতেন। কিন্তু কেন এমন করেছিলেন শাহরুখ? এত দিনে সামনে এল সেই সত্য।
আলোচিত কর্ডেলিয়া ক্রুজ ড্রাগ মামলায় ২০২১ সালের অক্টোবর মাসে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মূলত এর পর থেকেই সংবাদমাধ্যমকে এড়াতে শুরু করেন বলিউড বাদশাহ। সম্প্রতি ইউটিউব চ্যানেল হিন্দ রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন মুম্বাইয়ের জনপ্রিয় চিত্রসাংবাদিক ভারিন্দার চাওলা। তিনি জানিয়েছেন এই পুরো বিষয়টার নেপথ্যে থাকা আসল কারণ। একই সঙ্গে জানান সেই সময় শাহরুখ তাঁকে ফোন করে কী জানিয়েছিলেন।
একটি ঘটনার কথা মনে করে ভারিন্দার চাওলা বলেন, ‘২০২৩ সালে “পাঠান” মুক্তির সময় আমার টিম শাহরুখ খানকে দেখতে পায় এবং কিছু ফুটেজ আমাকে পাঠায়। কিন্তু আমার সেটা ভালো লাগেনি, মনে হয়েছিল ওর ব্যক্তিগত পরিসরে আমরা হয়তো ঢুকে পড়ছি। শাহরুখকে তখন বেশ রাগী বলেও মনে হচ্ছিল। আমি তখন অভিনেতার পিআর টিমকে ফোন করে জানাই যে আমরা ভিডিওটা পেলেও সেটা কোথাও দিচ্ছি না। একই সঙ্গে ক্ষমা চাই আমার টিমের তরফে।’
তিনি এরপর জানান, ‘আমি ফোনটা করার পরই ওর ম্যানেজার আমাকে ফোন করেন এবং জানান শাহরুখ আমার সঙ্গে কথা বলতে চান। আমি তো চমকে গেছি। একটা ছবির জন্য ওর গাড়ির পেছনে কত ছুটেছি, পুরো বিষয়টা তখন অবিশ্বাস্য বলে মনে হচ্ছিল। এরপর আমরা সেদিন প্রায় ৫ মিনিট কথা বলি, তখনই বুঝি উনি সন্তানদের কতটা ভালোবাসেন। আমারও সন্তান আছে, কেউ তাদের নিয়ে খারাপ কথা বললে আমারও খারাপ লাগে। উনিও তখন কষ্ট পেয়েছিলেন, কিন্তু আমরা কেউই সেটা ভেবে দেখিনি। আমরা শুধু অভিযোগ করে গেছি যে উনি ছবি তুলতে দেন না, মুখ ঢেকে রাখেন বলে। কিন্তু উনি তখন সংবাদমাধ্যমের ওপর খুব রেগে ছিলেন।’

নতুন ফোঁক গান প্রকাশ করলেন বাংলাদেশি বংশোদ্ভূত পাকিস্তানি পপ গায়ক আলমগীর হক। চলতি মাসের শুরুতে সোশ্যাল মিডিয়ায় আলমগীর জানিয়েছিলেন, নতুন একটি ফোক গান করছেন। শিগগির প্রকাশ করবেন সেই গান। সেই কথা অনুযায়ী ২৯ আগস্ট তিনি প্রকাশ করলেন তাঁর গাওয়া বাংলা লোকগান।
১ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকে গতির ঝড় তোলা ‘ডেজ অব থান্ডার’-এর ইঞ্জিন গর্জে উঠছে আবারও। প্রায় চার দশক পর তৈরি হচ্ছে সাড়াজাগানো রেসিং সিনেমাটির সিকুয়েল। প্রথম সিনেমায় টম ক্রুজের বিপরীতে ছিলেন নিকোল কিডম্যান। এবার তাঁর সঙ্গী হচ্ছেন অ্যান হ্যাথাওয়ে।
২ ঘণ্টা আগে
ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অপরাধভিত্তিক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ এবার হাজির হচ্ছে ভিন্ন এক আবহ নিয়ে। আজ থেকে সনি টিভিতে শুরু হচ্ছে ক্রাইম প্যাট্রলের নতুন সিজন। ‘ক্রাইম প্যাট্রল—ক্রাইম কা কারেন্ট সিজন’ নামের এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগনকে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি স্টেট পার্কে ২০২৪ সালের এপ্রিলে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর থেকেই তাঁর মৃত্যু ঘিরে নানা প্রশ্নের জন্ম নেয়। ঘটনার ১০ দিন পর কর্তৃপক্ষ জানায়, মাইকা আত্মহত্যা করেছেন।
১৪ ঘণ্টা আগে