সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি পরিবার। এর মাঝেই পরিবারের ওপর শোকের পাহাড় ভেঙে পড়ল। আজ মঙ্গলবার সকালে বিহারের লাখিসারাইতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্তের পাঁচ আত্মীয়। দুর্ঘটনায় প্রয়াতদের মধ্যে একজন সুশান্তের বড় দুলাভাই। এ ছাড়া সুশান্তের দুই ভাগনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
হলসি থানা এলাকায় একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। মাইক্রোবাসে ছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। সকাল সোয়া ৬টায় ঘটে এই ভয়ংকর দুর্ঘটনা, পরিবারের পাঁচ সদস্য ছাড়াও ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে গাড়ির চালকের, গুরুতর আহত আরও চারজন।
দুর্ঘটনায় প্রাণ হারানো ছয়জনের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, অন্যদিকে আহতদের পাটনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, মৃতদের সবাই পরিবারের এক সদস্যের শেষকৃত্যে যোগ দিতে পাটনা গিয়েছিলেন, সেখান থেকে অনুষ্ঠান শেষে জামুইখেরা ফেরার পথে ঘটে ভয়ংকর দুর্ঘটনা।
মৃতের তালিকায় লালজিত সিং, ভাগিনা নেমানি সিং, রামচন্দ্র সিং এবং মগিনা দেবী, অনীতা দেবীর নাম রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোরবেলায় গাড়ির গতি অনিয়ন্ত্রিত ছিল, পাশাপাশি কুয়াশা থাকায় কিছু বুঝে উঠতে পারার আগেই ঘটে যায় এই দুর্ঘটনা।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১০ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১০ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১ দিন আগে