অনেকেই ভেবেছিলেন, আরিয়ান হবেন বাবার মতো। বাবা শাহরুখ খান যেমন অভিনয়ের ঝলক দেখিয়ে মাত করেছেন পৃথিবী, আরিয়ানও তেমনি উজ্জল করবেন পর্দা।
তবে না, বাবার পথে হাঁটলেন না তিনি। ক্যামেরায় মুখ দেখানোর বদলে ক্যামেরায় পেছনেই নিজের জায়গা খুঁজে নিলেন আরিয়ান। চিত্রনাট্য লিখছেন তিনি। শিখছেন নির্মাণের আদ্যোপান্ত।
ছেলেকে চিত্রনাট্য লেখা ও নির্মাণের পাঠ দিতে ইসরায়েল থেকে লিওর রাজকে নিয়ে এসেছেন শাহরুখ। লিওর রাজ ইসরায়েলের খ্যাতিমান অভিনেতা ও চিত্রনাট্যকার। নেটফ্লিক্সের জনপ্রিয় রাজনৈতিক থ্রিলার ‘ফাওদা’র গল্প বেরিয়েছে তাঁর কলম থেকেই।
সেই লিওর শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের ব্যানারে একটি সিরিজ লিখছেন। ওই সিরিজের চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন আরো কয়েকজন। তাঁর মধ্যে একজন আরিয়ান।
ছেলেকে চিত্রনাট্য লেখার কলাকৌশল শেখানোর জন্য লিওরকে দায়িত্ব দিয়েছেন শাহরুখ, এমনই খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানাচ্ছে, ওয়েব সিরিজটির প্রি-প্রোডাকশন এরইমধ্যে শুরু হয়েছে। শুটিং হবে এ বছরের শেষের দিকে।

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
১৪ ঘণ্টা আগে
শীর্ষস্থানীয় শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্র সংগত করে পরিচিতি পেয়েছেন মিঠুন চক্র। দেশের অন্যতম প্রতিভাবান মিউজিশিয়ান বলা হয় তাঁকে। গানেও জনপ্রিয়তা রয়েছে তাঁর। শিগগির নতুন গান নিয়ে আসছেন মিঠুন। ‘শিবশম্ভু’ শিরোনামের গানটিতে তাঁর সঙ্গে গেয়েছেন পান্থ কানাই ও অনিমেষ রায়।
১৫ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল কলকাতার সুচিত্রা মিউজিক প্রকাশ করছে ‘কবিতার গান’খ্যাত বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশিকা নদীর নতুন গান। ‘জল ধুয়ে দেয় গানের খাতা’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন ভারতের গৌতম ঘোষাল। গানটির রেকর্ডিং হয়েছে কলকাতার স্টুডিও রেজোনেন্সে। সংগীত আয়োজন করেছেন পার্থ পাল।
১৫ ঘণ্টা আগে
অন্তরঙ্গ দৃশ্যে আর অভিনয় করতে চান না অস্কার মনোনীত হলিউড অভিনেত্রী অ্যামান্ডা সাইফ্রিড। আর সে কারণেই সম্প্রতি একটি টিভি সিরিজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন ৪০ বছর বয়সী এই তারকা।
১৫ ঘণ্টা আগে