সালমান খানের পরবর্তী সিনেমা ‘সিকান্দার’-এ দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। প্রযোজনা প্রতিষ্ঠান নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন আজ বৃহস্পতিবার সকালে এক্সে রাশমিকার নাম ঘোষণা করে। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ঈদে।
পোস্টটি শেয়ার করে রাশমিকা লিখেছেন, ‘অনেক দিন ধরেই পরবর্তী কাজের কথা অনেকই জানতে চেয়েছেন এবং এখানেই চমক!! সিনেমাটির অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ এবং সম্মানিত বোধ করছি।’
প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমানের দীর্ঘদিনের বন্ধু। এই প্রযোজকের ‘জুড়ওয়া’, ‘হার দিল জো পেয়ার করেগা’, ‘মুঝসে শাদি করোগি’, ‘জানেমান’ ও ‘কিক’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন সালমান। ‘কিক’ মুক্তির প্রায় এক দশক পর আবার এক হলেন এই অভিনেতা-প্রযোজক জুটি।
সালমান অভিনীত সিনেমাগুলো সাধারণত ঈদেই মুক্তি পায়। এটিও ভক্তদের জন্য ঈদের উপহার হিসেবে রেখেছেন তিনি। ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে নতুন সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, এই সিনেমা হতে যাচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালার প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। শুধু তা-ই নয়, বলিউডের অন্যতম বড় বাজেটের সিনেমার তালিকায় থাকবে এটি।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৮ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে