
বলিউডে পা রাখার পর থেকেই একের পর পর এক সম্পর্কে জড়িয়েছেন সইফকন্যা সারা আলী খান। কখনো সুশান্ত সিং রাজপুত, কখনো বা কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসে। আবারও গুঞ্জন রটেছে, নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তবে এবার কোনো অভিনেতা নয়, বিজেপি নেতার ছেলেকেই মন দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ‘প্রেমিককে’ সঙ্গে নিয়েই রাজস্থানে ছুটি কাটাচ্ছেন সারা আলী খান। আর সোশ্যাল মিডিয়ায় সেই ট্রিপের ছবিই এখন ভাইরাল।
সারার নতুন প্রেমিকের নাম অর্জুন প্রতাপ বাজওয়া। তিনি পাঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিং বাজওয়ারের ছেলে। বাবা রাজনীতিবিদ হলেও অর্জুন ফ্যাশন জগতের পরিচিত মুখ। বিজ্ঞাপনে তাঁর ভালো নাম-ডাক রয়েছে।

অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে অভিনেত্রীকে কেদারনাথে পুজো দিতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ও ছবি ইনস্টাগ্রামে ভাইরাল হয়। এ নিয়েই নতুন প্রেমের গুঞ্জন শুরু। এর পরে এবার রাজস্থান ট্রিপ গুঞ্জনের নতুন মাত্রা যোগ করেছে।
কেদারনাথ দিয়েই ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন সারা। তবে মুসলিম ধর্মাবলম্বী হয়েও দেশের প্রায় সব হিন্দু তীর্থক্ষেত্রে গিয়েছেন এই নবাবকন্য়া। এ নিয়ে কটু কথা শুনতে হয়েছে তাঁকে। বলিউডে তারকা সন্তানরা হাইপ্রোফাইল পার্টি কিংবা বন্ধুবান্ধবদের নিয়ে গ্ল্যামারস জীবনযাপনে ব্যস্ত থাকেন। সেখানে সারা আলী খান মজে থাকেন ঈশ্বরভক্তিতে। কাশীর বিশ্বনাথ মন্দির, উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে অসমের কামাখ্যা সবখানেই গিয়েছেন এই অভিনেত্রী।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে