গানে গানে দেশ, সমাজ, মানুষ ও নানা অসংগতির কথা তুলে ধরেন সংগীতশিল্পী হায়দার হোসেন। অসুস্থতার কারণে এখন আর আগের মতো গান গাইতে পারেন না তিনি। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকতে পারেননি। অসুস্থতার মাঝেই তৈরি করেছিলেন নতুন গান। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সে সময় গানটি প্রকাশ করতে পারেননি তিনি। অবশেষে গতকাল বুধবার প্রকাশ করেছেন ‘আমি লিখতে চাইনি’ শিরোনামের গানটি।
ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে হায়দার হোসেন লিখেছেন, ‘এই গানটি লিখেছিলাম কোটা সংস্কার আন্দোলনের জন্য। ১৮ জুলাই আপলোড করার আগ মুহূর্তে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। অনেকের অনুরোধে গানটি আপলোড করলাম।’
কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হায়দার হোসেনের আরেকটি নতুন গান। ‘বিজয় উল্লাস’ শিরোনামের গানটি লেখা ও সুর হায়দার হোসেনের। সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। হায়দার হোসেনের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাটি ব্যান্ডের ভোকাল মিরাজ খান।
হায়দার হোসেন বলেন, ‘অনেক জীবনের বিনিময়ে নতুন দেশ পেয়েছে ছাত্র-জনতা। শাসকের সঙ্গে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আজ আমরা উচ্ছ্বসিত। তবে আমাদের মনে রাখতে হবে দেশ নিয়ে যে উল্লাস, আনন্দ চলছে—এই আনন্দকে ধরে রাখতে হবে। এই আনন্দকে ধরে রাখতে আমাদের অনেক কাজ এখনো বাকি। বিজয় উল্লাস গানটি সে কথাই বলছে।’

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
২ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
২ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৬ ঘণ্টা আগে