
চলতি বছরের মে মাসে প্রকাশিত হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানী’ গানটি। লিখেছেন রাসেল কবীর, সুর ও সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ। এবার তৈরি হলো গানের ভিডিও। এতে মডেল হয়েছেন মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। গানের নামভূমিকায় দেখা যাবে তাঁকে। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। শিগগির গানটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা জামান বলেন, ‘আমার মনে হয়েছে, কলি সরকারের রূপনগরের রানী গানটির মিউজিক ভিডিওটি আমার করা অন্যতম সেরা কাজ। এর বেশ কয়েকটি কারণও আছে। কলি সরকারের গান মানেই শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগার। দ্বিতীয়ত, যেহেতু রূপনগরের রানীর ভূমিকায় আমি মডেল হয়েছি, তাই আমাকে যথেষ্ট গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে। আমিও সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। গানটাও সুন্দর। পরিচালক রিজভী অনেক শ্রম দিয়েছেন। সব মিলিয়ে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে।’

জানা গেছে, সম্প্রতি কামরুল হুদার রচনা ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা। শুটিং হয়েছে সুনামগঞ্জে। ধারাবাহিকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।
প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। মুক্তির অপেক্ষায় রয়েছে প্রিয়াঙ্কা অভিনীত তিনটি সিনেমা—মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্দ আসলামের ‘তবুও প্রেম দামী’।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে