জীবদ্দশায় কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি ‘ছুটির ঘণ্টা’খ্যাত চলচ্চিত্র নির্মাতা আজিজুর রহমান। এ নিয়ে আক্ষেপ ছিল তাঁর পরিবারের সদস্যদের। অবশেষে মৃত্যুর প্রায় তিন বছর পর আজিজুর রহমানকে মরণোত্তর একুশে পদক দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ এত দিনে দূর হয়েছে বলে জানান নির্মাতার মেয়ে আলিয়া রহমান বিন্দি।
ফেসবুকে বিন্দি লেখেন, ‘আমার বাবা আজিজুর রহমান একজন প্রকৃত মানুষ ছিলেন, যিনি অনেক পরিশ্রম করে এই পর্যায়ে পৌঁছেছেন। তিনি কখনো সমঝোতা করেননি, কখনো চাটুকারিতা করেননি, সারা জীবন চলচ্চিত্র নির্মাণে ব্যয় করেছেন। ব্যতিক্রমধর্মী গল্প, নিরলস পরিশ্রম আর নতুন প্রযুক্তির ওপর গবেষণা তাঁর ছবিগুলোকে নিয়ে গেছে অন্য মাত্রায়। তাঁর নির্মিত চলচ্চিত্রগুলো তাই আলোচনায় আছে যুগের পর যুগ।’
রাষ্ট্রীয় পদক না পেলেও কোনো আক্ষেপ ছিল না আজিজুর রহমানের। জীবদ্দশায় কখনো এ নিয়ে হতাশা প্রকাশ করেননি। তবে আজিজুর রহমান বেঁচে থাকলে এমন সংবাদে খুশি হতেন বলে জানান তাঁর মেয়ে। বিন্দি লেখেন, ‘ব্যক্তিগত জীবনে পাপার কোনো আক্ষেপ ছিল না। কিন্তু সন্তান হিসেবে আক্ষেপ ছিল আমাদের। ৫২টি চলচ্চিত্রের নির্মাতা, যিনি একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, একজন অঙ্কনশিল্পী, প্রযোজক, কাহিনিকার, একজন পোস্টার মেকার, সেট ডিজাইনার, টাইটেল মেকার, মেকআপ আর্টিস্ট—এত ভার্সেটাইল ব্যক্তিত্বের মানুষ একটা জাতীয় পুরস্কারের সম্মানও পাননি। কিন্তু আজ আমাদের পাপা আজিজুর রহমান বাংলাদেশের একুশে পদক পেয়েছেন। আমার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন। এটা আমাদের পরিবারের জন্য অত্যন্ত সম্মানের। ধন্যবাদ বাংলাদেশ সরকারকে আমার বাবাকে এই সম্মানে ভূষিত করার জন্য।’
১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আজিজুর রহমান। তাঁর নির্মিত প্রথম সিনেমা ‘সয়ফুলমুলক বদিউজ্জামাল’ মুক্তি পায় ১৯৬৭ সালে। মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন আজিজুর রহমান। ‘ছুটির ঘণ্টা’ তাঁর সবচেয়ে আলোচিত সিনেমা। এ ছাড়া ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘অতিথি’, ‘রঙ্গিন রূপবান’, ‘দিল’ সিনেমাগুলোও পেয়েছে জনপ্রিয়তা। ২০২২ সালের ১৪ মার্চ কানাডার টরন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজিজুর রহমান।

বলিউড অভিনেতা সালমান খান সম্প্রতি ৬০ বছরে পা দিয়েছেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে একাধিক প্রেম ও সম্পর্কের গুঞ্জন ছড়ালেও তিনি এখনো অবিবাহিত। সোমি আলী, সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ—তাঁর প্রেমিকাদের তালিকায় যুক্ত হয়েছে বলিউডের প্রথম সারির অনেক নাম।
৬ ঘণ্টা আগে
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
৬ ঘণ্টা আগে
বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
৯ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
৯ ঘণ্টা আগে