
একসঙ্গে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি। দুজনের সঙ্গে আলাদাভাবে কাজ হয়েছে আরেক সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের। এবার প্রথবারের মতো ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে একসঙ্গে গাইলেন হাবিব ও ন্যান্সি। ঈদ উপলক্ষে নির্মিত ‘হৃদয়ের কথা’ নাটকের একটি গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা।
গতকাল সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে হাবিব ও ন্যান্সির গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। ভিডিওতে দেখা গেল নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীকে।
ফেসবুকে গানটি শেয়ার করে ইমরান মাহমুদুল লিখেছেন, ‘হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে মানেই দারুণ কিছু। তাঁদের কণ্ঠে এবার হৃদয় ছুঁয়ে যাওয়া এক গান হৃদয়ের কথা নাটকে। শিরোনাম “ভালোবাসি শুধু যে তোমারে”। হাবিব ন্যান্সি জুটি প্রথমবারের মতো আমার সুর ও সংগীতে একসঙ্গে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। এখন আপনাদের কাছে দিয়ে দিলাম।’
‘হৃদয়ের কথা’ নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন। নাটকের গল্পে দেখা যাবে মফস্বলের দুই তরুণ-তরুণী হৃদয় ও কথা একে অপরকে ভালোবাসে। একসময় হৃদয়ের কাছে এসে কথা জানায় তাকে ভুলে যেতে, না হলে তাকে নিয়ে পালিয়ে যেতে। এরপর পালিয়ে বিয়ে করে তারা। ঘটনাক্রমে খুন হয় কথা। তার পরিবারের সবাই সন্দেহ করে হৃদয়কে। যে মেয়েকে ভালোবাসে বিয়ে করল হৃদয়, তাকে খুনের অভিযোগে জেল হয় তার। কথার সঙ্গে ঠিক কী হয়েছিল আর হৃদয় খুনি কি না, তা জানা যাবে নাটক রিলিজের পর। শিগগিরই সুলতান এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই নাটক। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু প্রমুখ।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে