পরিত্যক্ত পুরোনো এক বাড়িতে থাকতে আসেন ব্রাহ্মণ। ক্রমে বাড়িতে থাকা অশরীরী আত্মাগুলোর সঙ্গে পরিচয় ঘটতে থাকে তাঁর। কিন্তু না, নৃশংস কোনো ব্যাপার ঘটে না। শুরুতে অস্বস্তি বোধ হলেও ক্রমে সেই অশরীরীদের কার্যকলাপের সঙ্গে মানিয়ে নেন তিনি। সঙ্গে আছে প্রেম, রোমাঞ্চকর নানা অলৌকিক ঘটনা। এখানেও ভুতুড়ে ভীতির চেয়ে মানুষের মাঝে থাকা ‘মায়া’ই বড় হয়ে ওঠে।
জনপ্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘মায়া’ অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে ওয়েব সিনেমা। সান প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করছেন অনিমেষ আইচ। ওটিটি প্ল্যাটফর্মে দীপ্ত প্লেতে মুক্তি পাবে মায়া।
ভুতুড়ে বাড়ি এবং অগণিত ভূতের আনাগোনার দৃশ্য ধারণ করতেই দলবল নিয়ে অনিমেষ আইচ এসেছেন মানিকগঞ্জের বানিয়াজুরী ইউনিয়নের প্রয়াত কাইয়ুম আনসারীর মালিকানাধীন প্রাচীন জজবাড়িতে। গতকাল বুধবার শুটিং স্পটে কথা হয় এ সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে।
বিশাল জায়গাজুড়ে এক বাড়ি। বড় বড় গাছের ছায়াতলে প্রাচীন ইমারত, দুটি পুরোনো গভীর কুয়া, শ্যাওলাধরা রাস্তা ধরে কিছু দূর এগোলেই চোখে পড়ল শিউলি ফুলে ছেয়ে আছে পথটা। চারপাশে লতা-গুল্মে ভরা। এর পাশে গভীর বিশালাকৃতির পুকুর। দেখতে একেবারে ভৌতিক বাড়ি।
এই জজবাড়ি ২০০ বছরের পুরোনো। পরিচালক অনিমেষ আইচ বললেন, ‘কাহিনির প্রয়োজনে দরকার ছিল ঠিক এমনই একটা বাড়ি। আর সঙ্গে জনাদশেক ভূত। গল্পের সঙ্গে মিলে গেছে শতভাগ, ভূত জোগাড় করা গেছে, স্থানীয় শিল্পীদের অবয়বে মেকআপ মাখিয়ে।’
নির্মাতা জানান, এই সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, বৃন্দাবন দাস, তানভীর হোসেন প্রবাল, দিব্য, সৌম্য, টাপুর, টুপুর, গোলাম ফরিদা ছন্দা, দীপা, জহির, আলমগীর, এ কে এম আজিজুল ইসলাম, গিনি প্রমুখ।
নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস বলেন, ‘লোকেশনটা খুব ভালো। একেবারে গল্পের উপযোগী। ভিন্নমাত্রার গল্প আর নির্মাণশৈলী মিলিয়ে দর্শকদের ভালো লাগবে আশা করছি।’ সহকারী পরিচালক আল শাহরিয়ার ফাহিম জানালেন, শুটিং প্রায় শেষের দিকে। বেশির ভাগ শুটিং হয়েছে বানিয়াজুরীর এই বাড়িতে। আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাবে ওয়েব সিনেমাটি। তরুণ অভিনেতা দিব্য জ্যোতি বলেন, ‘অনিমেষ আঙ্কেলের সঙ্গে আমার এটি প্রথম কাজ। ভালো গল্প। লোকেশনও চমৎকার। কমসংখ্যক চরিত্র নিয়ে নির্মিত। তবে দর্শক নতুন এবং ভালো কিছু দেখতে পাবেন।’
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, ‘প্রাচীন কাহিনি, অলৌকিক, ভুতুড়ে কিন্তু রোমাঞ্চময়। দর্শকদের ভালো লাগার মতো সব উপকরণই আছে এতে। চমৎকার একটি ওয়েব ফিল্ম হবে মায়া।’ পরিচালক অনিমেষ আইচ বলেন, ‘এটি একটি ভৌতিক গল্পের সিনেমা। বলতে পারেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক নম্বর দেশি ভূতের গল্প। মানিকগঞ্জের বানিয়াজুরীর এই লোকেশনটায় প্রথম শুটিং করলাম। টানা সাত দিন শুটিং করেছি আমরা। স্থানীয় অনেক শিল্পী ও বাসিন্দার আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আশা করছি, ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করতে পারব।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৫ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৫ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৬ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৬ ঘণ্টা আগে