
নৃত্যশিল্পী ও তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের সৃজনশীল পরিচালক ও তুরঙ্গমী স্কুল অব ড্যান্সের প্রধান নির্দেশক পূজা সেনগুপ্ত। তাঁর কাছে নাচ শিখছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত ড. লিলি নিকোলাস। কয়েক দিন আগেই কানাডা দূতাবাসে অনুষ্ঠিত হয়ে গেল তুরঙ্গমী প্রযোজিত নৃত্যনাট্য ‘নন্দিনী’। সেখানে আরও অনেক শিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ড. লিলি নিকোলাস। ‘নন্দিনী’ প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। এর আগে ‘ওয়াটারনেস’, ‘অদম্য’, ‘হো চি মিন’সহ বেশ কিছু প্রযোজনা দিয়ে প্রশংসিত হয়েছেন পূজা। নাচ নিয়ে ঘুরেছেন বিশ্বের অনেক দেশেই। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।
এবার নতুন খবর এলো ভিয়েতনাম থেকে। পূজার নির্দেশনায় ভিয়েতনামের স্বাধীনতাযুদ্ধের বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হো চি মিনকে নিয়ে ‘হো চি মিন’ নৃত্য প্রযোজনার জন্য তাঁকে ভিয়েতনামের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন দেশটির প্রেসিডেন্ট। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের অ্যাম্বাসেডর এ তথ্য জানিয়ে চিঠি দিয়েছেন পূজাকে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশ ও ভিয়েতনামের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে পূজার অবদান এবং তাঁর প্রশংসনীয় শিল্পনির্দেশনা ‘হো চি মিন: অ্যা জার্নি টু এক্সপ্লোর দ্য লাইট উইদিন’-এর জন্য ভিয়েতনামের প্রেসিডেন্ট পূজাকে এই ফ্রেন্ডশিপ মেডেল প্রদান করছেন। ২৮ ডিসেম্বর ঢাকাস্থ ভিয়েতনাম অ্যাম্বাসিতে একটি অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে পূজা সেনগুপ্তর হাতে এই সম্মাননা তুলে দেবেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন।
এ প্রসঙ্গে পূজা সেনগুপ্ত বলেন, ‘অবশ্যই যেকোনো প্রাপ্তি আনন্দের। আর সেটা যদি রাষ্ট্রীয় পর্যায়ের হয়, আমার কোনো কাজ যদি দেশের জন্য সম্মান বয়ে আনে, দুটি দেশের সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হয়, তাহলে সেটা অত্যন্ত গর্বেরও বটে।’

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১০ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
২১ ঘণ্টা আগে