রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকেই সালমানের সঙ্গে পরিচয় অভিনেত্রী শেহনাজ গিলের। সেই সম্পর্ক সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে বলতেই হয়। শেহনাজকে পাঞ্জাবের ক্যাটরিনা বলেও ডাকেন সল্লু। গতকাল মঙ্গলবার অভিনেতার বোন অর্পিতার ঈদ পার্টিতে অন্য অনেক তারকার সঙ্গে গিয়েছিলেন শেহনাজও। আর পার্টি শেষে সালমান-শেহনাজের রোমাঞ্চ এখন টক অব দ্য টাউন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, পার্টি শেষে শেহনাজকে বাড়ির বাইরে ছাড়তে আসেন সালমান। এতে আনন্দে আত্মহারা হয়ে যান অভিনেত্রী। প্রকাশ্যে বলিউডের সুলতানকে জড়িয়ে ধরে চুমু খান। আর তাতেই লজ্জায় লাল সল্লু। এর পর শেহনাজ সালমানকে অনুরোধ করেন গাড়ি পর্যন্ত তাঁকে পৌঁছে দিতে। হাত ধরে টানতে থাকেন। শেষমেশ গাড়ি পর্যন্তই ছেড়ে আসেন ভাইজান। খুশি হয়ে চেঁচিয়ে সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘দেখো সালমান খান আমাকে পৌঁছে দিতে এসেছেন।’
মুহূর্তেই এই ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়। সালমান ভক্তদের দাবি, এমন কাজ আগে করেননি ভাইজান। তবে কি সত্যিই রোমাঞ্চ করছেন সালমান-শেহনাজ! ‘বিগ বস’ থেকেই সালমান খানের বেশ পছন্দের শেহনাজ গিল। বলিপাড়ায় জোর গুঞ্জন, ভাইজানের পরবর্তী ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ ছবিতে অভিনয় করতে চলেছেন শেহনাজ। এমনকি সালমান নাকি স্পষ্ট জানিয়েছেন, সিনেমায় অভিনয়ের জন্য শেহনাজ যত খুশি টাকা পারিশ্রমিক হিসেবে নিতে পারেন!
এবার ঈদে বেশ খোশমেজাজে ছিলেন সালমান। প্রতিবছর নিয়ম করে বান্দ্রায় তাঁর ‘গ্যালাক্সি’ আবাসনের ফ্ল্যাটের বারান্দায় এসে অপেক্ষারত ভক্তদের ঈদের শুভেচ্ছা জানান। গত দুই বছর করোনার কারণে তা সম্ভব হয়নি। এবার ভাইজান নিজের বারান্দায় এসে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। হাজারো মানুষ ভিড় করেন গ্যালাক্সির সামনে। সালমান ভক্তদের সামাল দিতে পুলিশকে রীতিমতো লাঠিপেটা করতে হয়।

মুক্তির অপেক্ষায় আছে ইয়াশ রোহানের দুই ওয়েব সিরিজ ‘অ্যানি’ ও ‘হেডলাইন’। ক্যামেরার সামনে স্বতঃস্ফূর্ত থাকলেও সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে তেমন স্বস্তিবোধ করেন না ইয়াশ। সেই অস্বস্তি কাটিয়ে নতুন কাজ নিয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বললেন অভিনেতা। ইয়াশ রোহানের সাক্ষাৎকার নিয়েছেন শিহাব আহমেদ।
১ ঘণ্টা আগে
বলিউডে তৈরি হচ্ছে রাহুল দেব বর্মণের বায়োপিক, যাঁকে বেশির ভাগ মানুষ আর ডি বর্মণ বলেই চেনেন। তাঁর জীবনের গল্প নিয়ে সিনেমা বানাচ্ছেন পরিচালক নীরাজ পান্ডে। গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল এ খবর। এবার প্রকাশ্যে এল অভিনেতার নাম। এ বায়োপিকে পর্দার আর ডি বর্মণ হবেন ফারহান আখতার।
২ ঘণ্টা আগে
গায়িকা হিসেবে গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন টেইলর সুইফট। এবার গীতিকার হিসেবেও বড় স্বীকৃতি পেলেন। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
৩ ঘণ্টা আগে
গত বছরের জুনে ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং শুরু করেছিলেন জয়া আহসান। এক বছর পর নির্মাতা কৌশিক গাঙ্গুলী জানালেন, সিনেমাটি দর্শকের সামনে আসতে আর এক মাস বাকি। ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী সিনেমাটি।
৪ ঘণ্টা আগে