
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।
কাট-পিস ইফফাত জাহান মমর প্রথম সিনেমা। এর আগে মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব ফিল্ম নির্মাণের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিজের প্রথম সিনেমা নিয়ে মম বলেন, ‘ঝুট মার্কেটে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আমার। সেখানকার ব্যাপারস্যাপার দেখে ইন্টারেস্টিং মনে হলো। ফিরে খোঁজখবর নিলাম। মনে হলো, পুরো এলাকা আর ব্যবসাটার মধ্যে অনেক কৌতূহল জাগানিয়া ব্যাপার আছে। পুরোটাই রাজনীতি আর ক্ষমতার খেলা। তাই এ নিয়ে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই। অ্যাকশন ঘরানার সিনেমা হলেও এতে একটি প্রেমের গল্প আছে।’
ঈদে মুক্তি দেওয়ার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমাদের দেশে সিনেমা হলে সবচেয়ে বেশি দর্শক আসে ঈদের সময়টাতে। তাই এই সময়টাকে কাজে লাগাতে চাই। আশা করছি, দর্শক আমাদের কাট-পিস দেখে নিরাশ হবেন না।’

সিফাত আমিন শুভরও এটি প্রথম সিনেমা। তাই সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। শুভ বলেন, ‘ঝুটপট্টি ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ সবার কাছেই পরিচিত। মিরপুরে থাকার কারণে এই বিষয়টি আমার খুব চেনাজানা। অভিনয়ের ক্ষেত্রে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করেছি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি না হলেও গল্পটি অনেকের কাছে পরিচিত মনে হবে।’
সাম্প্রতিক সময়ে এটি তোরসার তৃতীয় সিনেমার খবর। তবে অভিনেত্রী জানালেন কাট-পিস মুক্তি পাবে সবার আগে। ফলে কাট-পিস দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তোরসার। অভিনেত্রী বলেন, ‘কাট-পিস আমার তৃতীয় সিনেমা। কিন্তু এটি প্রথম মুক্তি পাচ্ছে। তাই এই সিনেমা নিয়ে খুব এক্সসাইটেড আমি। এখানে আমার চরিত্রের নাম মালা। যাকে দেখলে মনে হবে পাশের বাড়ির মেয়ে।’
কাট-পিস সিনেমায় আরও অভিনয় করেছেন ইমরান আহমেদ সওদাগর, এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট প্রমুখ।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
১ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
৯ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
৯ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
৯ ঘণ্টা আগে