
৩০ জানুয়ারি নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম। উৎসব শুরু হয়েছে নেদারল্যান্ডসের মাইকেল টেন হর্নের ‘ফেবুলা’ সিনেমা দিয়ে। ৯ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার নির্মাতা মৌলি সুরাইয়ার ‘দিস সিটি ইজ আ ব্যাটলফিল্ড’ সিনেমা দিয়ে শেষ হবে উৎসব। গত ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল, এবারের উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে জয়া আহসান অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমার। সুমন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে। আজ সিনেমাটির প্রিমিয়ার হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে ইতিমধ্যেই রটারডামে পৌঁছেছেন অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন জয়া।

সিনেমার পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নিয়ে বলেন, ‘মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসকে ভিত্তি করে এই সিনেমার পরিকল্পনা করেছি ১৬ বছর ধরে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা।’

জানা গেছে, ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে পুতুলনাচের ইতিকথা সিনেমায়। মূল উপন্যাসে সময়টা ছিল আরও পেছনের। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া আহসান অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আবীর চট্টোপাধ্যায়। আরও আছেন পরমব্রত, অনন্যা ও ধৃতিমান চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।
আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে