আবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পেলেন নাট্যজন লিয়াকত আলী লাকী। ৭ম বারের মতো তিনি এ দায়িত্ব পালন করবেন। তার চুক্তির মেয়াদ এবার দুই বছরের জন্য বাড়িয়েছে সরকার। আজ বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে উল্লেখ আছে, “বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২-এর বিধি ৩ (ঘ) অনুযায়ী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত আলী লাকী-কে তাঁর বর্তমান চুক্তির ধারাবাহিকতায় ও অনুরূপ শর্তে আগামী ১৩ এপ্রিল ২০২৩ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”
২০১১ সালের ৭ এপ্রিল তিনি প্রথম নিয়োগ পান। পরে ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি, ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ সালের ২৭ মার্চ, ২০১৮ সালের ১৯ মার্চ এবং সবশেষ ২০২০ সালের ১৩ এপ্রিল পুনঃনিয়োগ পান তিনি। প্রায় এক যুগ ধরে শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন তিনি।
লাকী বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদকে অব্যাহতি দেওয়ার ঘটনায়ও সমালোচনার মুখে রয়েছেন লাকী। তার প্রতিক্রিয়ায় এরই মধ্যে ফেডারেশন ছেড়েছে ঢাকা থিয়েটার।
নাট্যজন লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। নাট্যকলায় অবদানের জন্য লিয়াকত আলী লাকী ২০১৯ সালে একুশে পদক লাভ করেছেন।

২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১২ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১৩ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল উৎসব-২০২৬-এ অংশ নিতে ঢাকায় এসেছেন কলকাতার সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি। গতকাল সন্ধ্যায় তিনি গান শুনিয়েছেন নজরুল উৎসবে। আজ সন্ধ্যায় তিনি গাইবেন রাজধানীর বনানীর ১৮ নম্বর সড়কে অবস্থিত আর্টিস্ট ক্লাবে।
১৪ ঘণ্টা আগে