ভারতের গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসর শুরু হবে ২০ নভেম্বর। আগেই জানা গিয়েছিল, এবার উৎসবের ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় জায়গা পেয়েছে জয়া আহসানের ‘ভূতপরী’। এবার জানা গেল, একই আসরে দেখানো হবে মেহজাবীন চৌধুরীর সিনেমাও।
সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে এবার ইফিতে প্রতিনিধিত্ব করছে এটি। পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত।
এতে মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। প্রিয় মালতী সিনেমাটি ইফিতে প্রদর্শিত হওয়াকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন পরিচালক শঙ্খ। তিনি বলেন, ‘উপমহাদেশের গুরুত্বপূর্ণ এবং ভারতের সবচেয়ে বড় উৎসব ইফি। প্রতিবেশী দেশ হিসেবে আমাদের সংস্কৃতি ও অভিজ্ঞতার অনেক কিছুই এক। তাই সংস্কৃতির যে যোগাযোগটা হওয়া প্রয়োজন, সেটা প্রিয় মালতী দিয়ে করা সম্ভব বলে মনে করি।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘ইফিতে প্রিয় মালতী সিলেক্ট হওয়ায় পুরো টিম দারুণ অনুপ্রাণিত। উৎসবে নির্বাচিত হওয়ার ব্যাপারটি মাথায় রেখে তো কাজ করি না। কিন্তু যখন সেটা নির্বাচিত হয়, তখন খুবই ভালো লাগে। বিদেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারছে। তবে আমার সবচেয়ে ভালো লাগবে, যখন দেশের দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।’

এদিকে, গত শুক্রবার মিশরের ৪৫তম কায়রো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে প্রিয় মালতীর। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন নির্মাতা শঙ্খ দাসগুপ্ত, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, প্রযোজক আদনান আল রাজীব ও হাবিবুর রহমান তারেক। প্রদর্শনী শেষে সিনেমাটি নিয়ে কথা বলেন মেহজাবীন ও শঙ্খ।

উৎসবের আন্তর্জাতিক সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে প্রিয় মালতী। কায়রো উৎসবে মোট চারটি প্রদর্শনী হবে সিনেমাটির। এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে প্রিয় মালতী মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে