প্রতিবারের মতো এবার রোজার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পীরা। ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে সংগীতশিল্পী মিফতাহ জামানের নতুন গান ‘অন্য কারও গল্পে’। চাঁদরাতে শিল্পীর ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি প্রকাশ পাবে স্পটিফাইসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
অন্য কারও গল্পে গানের কথা লিখেছেন কামরুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন মিফতাহ জামান নিজে। এআই ভিজ্যুয়াল বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।
নতুন এই গান নিয়ে মিফতাহ বলেন, ‘গানটির লিরিকে আমার সবচেয়ে যে বিষয়টি ভালো লেগেছে, তা হলো স্টোরিটেলিং। মনে হচ্ছিল, একটা উপন্যাসের কোনো চ্যাপ্টার পড়ছি; আর স্পেসিফিক ওই চ্যাপ্টারের ইমোশন এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে গানের কথায়। ফলে সুর করার সময়ই পুরো দৃশ্যপট চোখে ভাসছিল। এ রকম স্টোরি থাকলে গান করতে আমার ভালো লাগে। এ গানটি তৈরির সময়টাও দারুণ উপভোগ করেছি।’
মিফতাহ জামান জানান, নতুন গানটি তৈরির পর কাছের কয়েকজনকে শুনিয়েছেন। তাঁদের কাছ থেকেও পেয়েছেন দারুণ প্রতিক্রিয়া। মিফতাহর ভাষ্য, ‘মানুষ তো নিজেদের পছন্দ অনুযায়ী শুনবে, প্রতিক্রিয়া জানাবে। তবে ব্যক্তিগতভাবে আমি গানটি করে শতভাগ সন্তুষ্ট।’

টিজার রিলিজের পর অনেকে মনে করছেন ২০২৪ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘দ্য গট লাইফ’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘দম’। দমের বেশ কিছু দৃশ্যের সঙ্গে দ্য গট লাইফের মিল খুঁজে বের করেছেন নেটিজেনরা।
৮ মিনিট আগে
আজ বুধবার সকালে অনুষ্ঠিত হলো সদ্য প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজা। যুক্তরাজ্য থেকে তাঁর পরিবারের সদস্যরা দেশে ফিরলেই রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
২ ঘণ্টা আগে
ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’।
৮ ঘণ্টা আগে
ঈদের আনন্দকে আরও রঙিন করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ আড্ডার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শোবিজের দুই প্রজন্মের তারকাদের নিয়ে সাজানো এই আয়োজনে উঠে আসবে ঈদের শৈশব স্মৃতি, পারিবারিক মুহূর্ত এবং শিল্পীজীবনের নানা অজানা গল্প।
৮ ঘণ্টা আগে