
আয়কর বকেয়া থাকার অভিযোগে ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ১৫ জুন সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ মন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বেশ কয়েকজন শোবিজ তারকার নামও রয়েছে। সময়মতো কর পরিশোধ না করার এই তালিকায় আছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, সাবিলা নূর, রেজাউল করিম (বাপ্পারাজ), শবনম পারভীন, পারভীন জাহান মৌসুমী, আহমেদ শরীফ ও নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের নাম।
এনবিআরের প্রজ্ঞাপনে এই তারকাদের বকেয়া করের পরিমাণও জানানো হয়েছে। সবচেয়ে বেশি কর বকেয়া আছে চিত্রনায়ক বাপ্পারাজের। তাঁর বকেয়া করের পরিমাণ ১ কোটি ১০ লাখ ৮৭ হাজার ২৪১ টাকা। নুসরাত ফারিয়ার বকেয়া কর ৫ লাখ ৩৩ হাজার ১০১ টাকা এবং সাবিলা নূরের বকেয়া করের পরিমাণ ৫ লাখ ৬৮ হাজার ১৪২ টাকা।
এ ছাড়া শবনম পারভীনের ৬ লাখ ৭৯ হাজার ১৯০ টাকা, চিত্রনায়িকা মৌসুমীর বকেয়া রয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৬২৫ টাকা। আহমেদ শরীফের বকেয়া কর ৪ লাখ ১৬ হাজার ৯৫৮ টাকা এবং নৃত্যাঞ্চলের বকেয়া রয়েছে ৭ লাখ ১৩ হাজার ৩৪২ টাকা।
এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বকেয়া কর পরিশোধের জন্য এই শিল্পীদের কাছে এরই মধ্যে চিঠি পাঠানো হয়েছে। অনেকে সময় নিয়েছেন। কর পরিশোধের পরই তাঁদের ব্যাংক হিসাব সচল হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী মৌসুমী ও আহমেদ শরীফ। অন্যরা দেশে থাকলেও এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। বেশ কয়েকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সাড়া দেননি নুসরাত ফারিয়া। সাবিলা নূরের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তারকা সংবাদমাধ্যমে দাবি করেছেন, ব্যাংক হিসাব জব্দের কোনো খবর তাঁরা পাননি। এখনো সচল আছে তাঁদের ব্যাংক হিসাব।

কাজী আনোয়ার হোসেনের লেখা উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে ওয়েব ফিল্ম বানিয়েছেন আকা রেজা গালিব। নাম ‘সারার সংসার’। এতে সারা চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ। কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। গতকাল সন্ধ্যায় ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে সারার সংসার...
১১ ঘণ্টা আগে
স্মৃতি, আবেগ আর নস্টালজিয়া—সব একাকার হয়ে গেল ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর মিডনাইট স্ক্রিনিংয়ে। জনপ্রিয় এই রেসিং সিনেমার মুক্তির ২৫ বছর পূর্ণ হয়েছে এ বছর। এ উপলক্ষে বৃহস্পতিবার কান উৎসবে ছিল সিনেমার মিডনাইট স্ক্রিনিং। প্রদর্শনীতে অংশ নিতে কান উৎসবে হাজির হন ভিন ডিজেল, মিশেল রদ্রিগেজ...
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে
বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় নিজের প্রতিভা প্রকাশে ব্যর্থ হন অনেক নারী। বিবাহিত নারীদের সেই প্রতিভাকে নতুন করে জাগিয়ে তোলার প্রয়াসে আসছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’। আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।
১ দিন আগে