
ফেসবুকে নিয়মিত পোস্ট করেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সেই সব পোস্টে ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যের পাশাপাশি এমন অনেকের মন্তব্য দেখা যায় যেগুলো বিব্রত করে অভিনেত্রীকে। তাই এমন ১২৭ জন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মিষ্টি জান্নাত। মন্তব্যকারীর এই তালিকায় রয়েছেন একাধিক কনটেন্ট ক্রিয়েটর, সাংবাদিক, ফেসবুক ও টিকটক ব্যবহারকারীসহ একাধিক ফেসবুক পেজ।
এ বিষয়ে আজ সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন মিষ্টি জান্নাত। কারা আছেন এই ১২৭ জনের তালিকায়, তা জানিয়ে তিনি পোস্টে লিখেছেন, ‘(তালিকায় আছে) কিছু পেজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কনটেন্ট ক্রিয়েটরের নামসহ ১২৭ জন আমার পেজে বাজে কমেন্টকারী।’
এই ১২৭ জনের তালিকা নিয়ে ইতিমধ্যে মিষ্টি জান্নাতের আইনজীবী ও পরিবারের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে। দ্রুতই, তাদের আইনি নোটিশ পাঠানো হবে, সেই সঙ্গে নেওয়া হবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা। জান্নাত লিখেছেন, ‘এদের স্ক্রিনশট, লিংক—সব এন্ট্রি করা হয়েছে, সঙ্গে আছে কিছু সো-কলড ফেসবুকার, টিকটকার। এদের নাম নিয়ে আমার আইনজীবী, আমার ফ্যান অনুসারী ও পরিবারের সদস্যরা কাজ করছেন। অতি শিগগির এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার দায়ে। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই। ধন্যবাদ। ভালো থাকবেন। ভালোবাসা সবার জন্য...।’

মিষ্টি জান্নাত জানান, তাঁর এই মানহানির পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। সুযোগ পেলেই তারা অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের বাজে মন্তব্য ছড়ায়।

জন্মদিনে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতা মিশা সওদাগর। পাশাপাশি জানিয়ে দিলেন, ফুটবলতারকা মেসির মতো শাকিবেরও প্রয়োজন ভালো সহকর্মী ও চলচ্চিত্রের অন্যান্য উপাদনের। তাহলেই তাঁর চেষ্টা সফল হয়ে ধরা দেবে পর্দায়।
৪ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে শাকিব খানকে দেখা গেছে অ্যাকশন সিনেমায়। ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, সবশেষ রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স’ সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন করেছেন তিনি। তবে রকস্টারের ফার্স্ট লুকে একেবারেই ভিন্ন লুকে দেখা দিলেন শাকিব খান।
১১ ঘণ্টা আগে
রোজার ঈদে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছে টালিউডের দুই অভিনেত্রীর। ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের বিপরীতে সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। কয়েক দিন ধরে রাক্ষসের প্রচারে ঢাকার বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন সুস্মিতা। এবার প্রিন্স সিনেমার প্রচারে....
১৫ ঘণ্টা আগে
দুই দশক আগে মঞ্চনাটক দিয়ে শুরু সোহেল মণ্ডলের অভিনয়। এরপর কাজ করেছেন নাটক ও সিনেমায়। তবে ওটিটি নতুন করে চিনিয়েছে এই অভিনেতাকে। ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় হাজির হয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এই ঈদে বড় পর্দায় ভিলেন হয়ে চমকে দিয়েছেন সোহেল মণ্ডল। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ মুক্তির পর থেকে আলোচনায়...
১৫ ঘণ্টা আগে