
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর এক অন্ধভক্তের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘লাভ ৯৬’ নামের সিনেমা। নব্বইয়ের দশকের আবেগ আর প্রেমের গল্পের পাশাপাশি সালমান শাহকে ঘিরে ভক্তদের অনুভূতির গল্প উঠে এসেছে সিনেমায়।
সাদাকালো টেলিভিশন, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা প্রিয় অনুষ্ঠান শুনতে রেডিওর সামনে অপেক্ষা—এমনই ছিল নব্বইয়ের দশকের মানুষের দৈনন্দিন আনন্দের অংশ। পাড়া-মহল্লায় একসঙ্গে চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা দেখার সেই দিনগুলোয় বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে নায়ক সালমান শাহর। অল্প সময়েই তাঁর অভিনয়, স্টাইল এবং রোমান্টিক উপস্থিতি দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকাহত করে তোলে। প্রিয় নায়কের মৃত্যু মেনে নিতে না পেরে অনেক ভক্ত চরম আবেগঘন সিদ্ধান্তও নেয়। এমন একজন সালমান ভক্তের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন পূর্ণতা।
লাভ ৯৬ পরিচালনা করেছেন ইভান মল্লিক। রাইসা ফিল্মসের ব্যানারে প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা, সীমান্ত খন্দকারসহ অনেকে।
সিনেমাটির শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইল এবং সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার পরিচিত লোকেশনে। নির্মাতা ইভান মল্লিক বলেন, ‘নব্বইয়ের দশকের আবহ আর সালমান শাহর স্মৃতি ফুটিয়ে তুলতেই এসব লোকেশন নির্বাচন করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে লাভ ৯৬। এটি কেবল একটি প্রেমের গল্প নয়; এটি নব্বইয়ের দশকের মানুষের স্মৃতি, অনুভূতি এবং সালমান শাহকে ঘিরে কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি। শিগগির সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হবে।’

অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’।
৯ ঘণ্টা আগে
ঈদে আসছে নতুন পডকাস্ট শো ‘ছুটির গল্প’। ভ্রমণ, যাপন ও বিনোদনকে কেন্দ্র করে নির্মিত এ পডকাস্টের প্রথম পর্বে অতিথি হয়েছেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। গত রোববার রাতে শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ পডকাস্টের উদ্বোধন ঘোষণা করে ছুটি কক্সবাজার নামের প্রতিষ্ঠান।
৯ ঘণ্টা আগে
জমে উঠেছে কান চলচ্চিত্র উৎসব। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন পার হলো রোববার। মাঝপথে এসে কানের অফিশিয়াল রিপোর্ট বলছে, ২০২৬ সালের এই ৭৯তম আসরটি দর্শক সমাগম, টিকিট বিক্রি এবং বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে গত বছরের সব রেকর্ড ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছেছে।
৯ ঘণ্টা আগে
আসল নাম লি জি উন, তবে বিনোদন দুনিয়ায় তাঁর পরিচিতি আইইউ নামে। দক্ষিণ কোরিয়ার অন্যতম জনপ্রিয় এই সংগীতশিল্পী ও অভিনেত্রীর ৩৩তম জন্মদিন ছিল ১৬ মে। প্রতিবার নিজের জন্মদিনটি ভিন্নভাবে কাটান তিনি। এবারও জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় ৩০০ মিলিয়ন কোরিয়ান....
১৯ ঘণ্টা আগে