প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করলেন ছোটপর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। ‘ব্যাচ ২০০৩’ নামে একটি ওয়েব চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে অভিনয় করছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত শিপন।
‘ব্যাচ ২০০৩’ পরিচালনা করছেন পার্থ সরকার। চিত্রনাট্যও লিখেছেন তিনি।
ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এটি পহেলা বৈশাখে দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাবে।
তাসনুভা তিশা বলেন, ‘আমি এখানে একজন সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছি, যার নাম এশা। কোভিডের লকডাউনের পর যে তার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়। সেখানে যাবার পরই অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে।’
শিপন বলেন, ‘আমার চরিত্রের নাম মারজান। যে এক সময় স্কুলে র্যাগিং, বুলিং, মারামারি, বেয়াদবি, প্রেম-এমন কিছু নেই করত না। পরবর্তীতে বিয়ে-শাদি করে থিতু হলেও পুরনো প্রেম ভুলতে পারে না। তিশার সঙ্গে আমার এক সময় প্রেম ছিল। যার রেশ এখনও আছে। গল্পে একের পর এক চমক আছে। কাজ করতে গিয়ে আমরা খুব উপভোগ করেছি।’

পরিচালক পার্থ সরকার বলেন, ‘ব্যাচ ২০০৩ একটি সাইকোলজিকাল থ্রিলার ঘরানার চলচ্চিত্র। ছবির গল্প মূলত স্কুল জীবনের র্যাগিং, বুলিং নিয়ে। অল্প বয়সের এসব মানসিক অত্যাচার কী রকম প্রভাব ফেলতে পারে ভবিষ্যতের জীবন যাপনে, সেটা নিয়েই এই গল্প’।
‘ব্যাচ ২০০৩’-এর গল্প লিখেছেন রাফায়েল আহসান। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল। এ ছবির জন্য নিজের কণ্ঠে একটি গানও গেয়েছেন সজল।

দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
৭ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ তারকা টেইলর সুইফট। ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর।
১৪ ঘণ্টা আগে
জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
১ দিন আগে