শিশু পর্নোগ্রাফির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ‘সুজুমে’ বা ‘ইয়োর নেইম’ খ্যাত জাপানি অ্যানিমে প্রযোজক কইচিরো ইতো। ১৫ বছরের মেয়েশিশুর অন্তরঙ্গ ছবি নেওয়ায় কইচিরো ইতোর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। নাম উল্লেখ না করা সেই মেয়েশিশুর সঙ্গে ২০২১ সালের সেপ্টেম্বরে সামাজিক প্ল্যাটফর্মে ইতোর পরিচয় হয়েছিল।
জাপানি সংবাদমাধ্যম মাইনিচি সিমবানের প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই শিশু পর্নোগ্রাফি তৈরির সন্দেহে জাপানের রাজধানী টোকিও থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। টোকিওর সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে আসে, ৫২ বছর বয়সী ইতো ছবি পাঠানোর জন্য সেই মেয়েকে ১২ হাজার ৫০০ ইয়েন দিয়েছিলেন।
জাপানে শিশু পতিতাবৃত্তি ও পর্নোগ্রাফি নিষেধাজ্ঞা আইনে ইতোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার টোকিওতে ইতোর বাড়ির পাশেই শিবায়ু থানায় তাঁকে নেওয়া হয়।
ইতিমধ্যে অ্যানিমে জগতে এই গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ২০ বছর ধরে অ্যানিমে জগতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন ইতো। ‘ইয়োর নেইম’, ‘ওয়েদারিং উইথ ইউ’, ‘সুজুমে’র মতো জনপ্রিয় সব অ্যানিমের প্রযোজনায় ছিলেন তিনি।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে বলেছে, ইতো তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। তিনি তদন্ত কর্মকর্তাদের জানান, বিভিন্ন সময়ে নানা অপ্রাপ্তবয়স্ক মেয়ের অন্তরঙ্গ ছবি নিয়েছেন তিনি। সেগুলো তাঁর কাছেই আছে। তবে পুলিশ কোন নারীর ছবি থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করেছে, তা বুঝতে পারছেন না ইতো।
ইতোর পর্নোগ্রাফির শিকার অন্য মেয়েদের সন্ধান করছে পুলিশ। মূলত, শিশু পতিতাবৃত্তির কিছু বিচ্ছিন্ন ঘটনার তদন্ত করতে গিয়েই ইতোর সংশ্লিষ্টতা খুঁজে পায় পুলিশ।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
৯ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
৯ ঘণ্টা আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
৯ ঘণ্টা আগে