Ajker Patrika

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’
মাতিয়া বানু শুকু।

নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু দুরারোগ্য ক্যানসার ও কিডনি জটিলতায় আক্রান্ত। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসার সাহায্যার্থে বিশেষ উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

২৮ নভেম্বর শনিবার শুকুর স্বামী নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিকেল ৪টা ৪৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে সিনেমাটি। এই বিশেষ প্রদর্শনীর বিজ্ঞাপন আয়ের পুরো টাকা মাতিয়া বানু শুকুর চিকিৎসার জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

এক বছরের বেশি সময় ধরে ক্যানসার ও কিডনি সমস্যার সঙ্গে লড়ছেন চিত্রনাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু। গত বছরের অক্টোবরে তাঁর শরীরে ক্যানসার শনাক্তের পর থেকে চলছে চিকিৎসা। ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকের বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করছেন। ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনা করেছেন। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার জন্য প্রযোজক হিসেবে পেয়েছেন ২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত