
অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত।
অভিনয়ে প্রতিভাবানদের খুঁজে বের করতে দীপ্ত টেলিভিশনের আয়োজনে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’। প্রতিযোগিতায় সেরা প্রতিযোগীরা পাবেন দীপ্ত টিভি সিরিজ, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম ও বড় পর্দায় কাজের সুযোগ।
গতকাল দীপ্ত টেলিভিশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীপ্ত স্টার হান্ট রিয়েলিটি শো নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকেরা জানিয়েছেন, ১০ জানুয়ারি শুরু হয়েছে নিবন্ধনপ্রক্রিয়া। নিবন্ধন করা যাবে ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর ২৭ জানুয়ারি থেকে দীপ্ত টেলিভিশন প্রাঙ্গণে প্রতিযোগীদের ‘গ্রুমিং’ শুরু হবে। এই লিংক থেকে আয়োজনে অংশ নিতে ইচ্ছুকেরা রেজিস্ট্রেশন করতে পারবেন। এই আয়োজনে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান। তাঁর সঙ্গে থাকবেন নির্মাতা শিহাব শাহীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাসনুভা আহমেদ টিনা, তারিক আনাম খান, শিহাব শাহীন, ‘দীপ্ত স্টার হান্ট’ প্রজেক্টের সুপারভাইজার তানভীর খান এবং নির্বাহী প্রযোজক সাইফুর রহমান প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৭ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে