বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ইমন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তাঁরা
মামনুন ইমন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পটি বেশির ভাগ মানুষের জানা এবং পছন্দের। ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে বড় পর্দাতেও দর্শক উপভোগ করবেন। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’

দেনাপাওনা সিনেমায় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে। যে কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশে সাহিত্যনির্ভর চলচ্চিত্রের দর্শক আছে। কিন্তু সে তুলনায় সাহিত্যনির্ভর চলচ্চিত্র এখানে কম তৈরি হয়। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’
দেনাপাওনার চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি ছাড়াও এতে অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বির প্রমুখ।
গত বছরের শেষের দিকে সরকারি অনুদানের ‘ময়নার চর’ সিনেমার শুটিং সমাপ্ত করেছেন মামনুন ইমন। তাঁর বিপরীতে আছেন সুষ্মি রহমান। চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু।
এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’। এম রাহিম পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই রয়েছে আলোচনায়। তৃতীয় সপ্তাহেও নিজের অবস্থান ধরে রেখেছে জংলি। চরিত্রের ব্যাপ্তি কম হলেও এ সিনেমায় প্রশংসিত হয়েছে দীঘির অভিনয়।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে