এ সপ্তাহের সিনেমা

কোরবানির ঈদের এক মাস পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা সিনেমা। আজ থেকে স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’। একই দিন মুক্তি পাচ্ছে হলিউডের ‘সুপারম্যান’ ও ‘কারাতে কিড: লিজেন্ডস’ সিনেমা দুটি।
অন্যদিন
নির্মাতা কামার আহমাদ সাইমনের ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা অন্যদিন। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। তবে সেন্সর জটিলতায় এত দিন বাংলাদেশের হলে মুক্তি দেওয়া যায়নি অন্যদিন। নানা জটিলতা পেরিয়ে আজ মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্যদিন সিনেমার গল্পে দেখা যাবে, ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা শুরু করে রকেট নামের স্টিমার। এই স্টিমারে রয়েছে নানা বয়স ও শ্রেণির যাত্রী। রয়েছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। সিনেমাটি প্রযোজনা করেছেন সারা আফরীন।
সুপারম্যান
মেট্রোপলিসের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় আনছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, নতুন সিনেমায় সুপারম্যান, অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসন নীতির সমালোচনা রয়েছে এতে। সুপারম্যান সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।

কারাতে কিড: লিজেন্ডস
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য কারাতে কিড’ সিনেমার সিকুয়েল ‘কারাতে কিড: লিজেন্ডস’। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। প্রথম পর্বের মতো এবারও জ্যাকি চ্যান অভিনয় করেছেন মিস্টার হান চরিত্রে। মিস্টার হান তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করে ডেনিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লিকে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে। গত ৩০ মে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৯২ মিলিয়ন ডলার।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৪ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
৪ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১৫ ঘণ্টা আগে