শ্রীদেবীর অন্যতম জনপ্রিয় সিনেমা ‘চালবাজ’। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী। আলোচিত এ সিনেমার রিমেক তৈরি হচ্ছে। তাতে শ্রীদেবী অভিনীত চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রীর মেয়ে জাহ্নবী কাপুর।
২০২২ সালে টি-সিরিজ থেকে ঘোষণা করা হয়েছিল ‘চালবাজ ইন লন্ডন’ সিনেমার। সে সময় শোনা গিয়েছিল লিড রোলে অভিনয় করবেন শ্রদ্ধা কাপুর। এরপর আর কোনো খবর পাওয়া যাচ্ছিল না সিনেমার। এখন শোনা যাচ্ছে, শ্রদ্ধা নন, জাহ্নবী থাকবেন চালবাজের রিমেকে। এ মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহ্নবী এই সিনেমায় অভিনয় করতে খুব আগ্রহী, একই সঙ্গে সতর্কও। কারণ তাঁর কাছে চালবাজ শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি একটি আবেগ। তিনি একেবারেই চান না, সকলে যেন এটা ভেবে বসে, তিনি মায়ের জনপ্রিয়তাকে পুঁজি করে কাজ করছেন। তাই এই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ঘনিষ্ঠদের পরামর্শ নিচ্ছেন। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছ জাহ্নবী কাপুরের নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। তুষার জলোটা পরিচালিত এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে আছেন সিদ্ধার্থ মালহোত্রা।

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১১ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১ দিন আগে