ভারতের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এখনো পদত্যাগপত্র গ্রহণ করেনি তৃণমূল কংগ্রেস। স্থানীয় নেতাদের সঙ্গে মতবিরোধেই দায়িত্ব ছাড়তে চাইছেন যাদবপুরের এই সংসদ সদস্য।
আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।
মিমি চক্রবর্তী বলেন, ‘যাদবপুর নিয়ে আমার স্বপ্ন ছিল। কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছি। একজন ব্যক্তি যখন চলচ্চিত্র ব্যাকগ্রাউন্ড থেকে রাজনীতিতে আসেন—তখন তিনি কাজ করেন না বলে খুব সহজেই অপমান করা যায়। আমি রাজনীতির নোংরামি বুঝি না।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে বিজয়ী হন। তিনি বিজেপির অনুপম হাজরা ও সিপিএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে সবুজ সংকেত পেলে তিনি লোকসভার স্পিকারের কাছে গিয়ে পদত্যাগপত্র দেবেন। মিমি বলেন, ‘আমি বিশ্বাস করি, রাজনীতি আমার জন্য নয়। কারণ, রাজনীতি করলে আমার মতো মানুষকে গালাগালি দেওয়ার লাইসেন্স পেয়ে যায় লোকে। আমি জেনেশুনে জীবনে কারও কোনো ক্ষতি করিনি।’
মিমির বরাতে আনন্দবাজার জানায়, ২০২২ সালেও এই অভিনেত্রী সংসদ সদস্য পদ ছাড়তে চেয়েছিলেন। কিন্তু সেবারও মুখ্যমন্ত্রী তাঁকে অনুমতি দেননি।
উল্লেখ্য, সম্প্রতি সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন মিমি।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
২০ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
২০ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
২০ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
২০ ঘণ্টা আগে