এ সপ্তাহের সিনেমা

ঈদ উৎসব ছাড়া প্রেক্ষাগৃহে শাকিব
কয়েক বছর ধরে দুই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির হিড়িক দেখা গেলেও বছরের বাকি সময়ে সেই রেশ থাকে না। নির্মাতা ও প্রযোজকদের দাবি, অন্য সময়ে ছবি মুক্তি দিলে ব্যবসা দূরের কথা, হলের খরচ তুলতে নাকানি-চুবানি খেতে হয়। তাই শাকিব খানও হেঁটেছেন সেই পথে। গত চার বছর শুধু ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের সিনেমা। অবশেষে ঈদ উৎসবের বাইরে হলে আসছে শাকিবের নতুন সিনেমা। আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘দরদ’।
সাইকো থ্রিলার গল্পের সিনেমাটি নির্মাণ করেছেন অনন্য মামুন। এতে শাকিব খানের নায়িকা সোনাল চৌহান। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। ট্রেলারে দেখা গেছে, দুলু মিয়ার দুটি অধ্যায়। এক অধ্যায়ে সে সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। অন্য অধ্যায়ে সে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় ছুটে চলছে। একের পর এক খুন করছে। ধারণা করা হচ্ছে, প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে রাতারাতি বদলে যায় দুলু মিয়া।
দরদ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়ে রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।

যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে
‘গ্ল্যাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। তবে যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন। আজ স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্ল্যাডিয়েটর টু।
২০০০ সালে মুক্তির পর গ্ল্যাডিয়েটর সিনেমাটি যেমন বক্স অফিসে সাফল্য পেয়েছিল, তেমনি পেয়েছে সমালোচকদের প্রশংসা ও পুরস্কার। সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতাসহ পাঁচ বিভাগে জিতে নিয়েছিল অস্কার। গ্ল্যাডিয়েটরের প্রথম কিস্তির মতো এটি পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্ল্যাডিয়েটর টু-এর ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ এবং হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্ল্যাডিয়েটরের পুরোনো ইতিহাস নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত পাওয়া গেছে।
গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এ ছাড়া শুটিং হয়েছে মাল্টা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে; সেটা দেখার অপেক্ষা সবার।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে