
দুই সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদের সিনেমাগুলো। প্রথম দিকে সিনেপ্লেক্সে কম শো পেলেও সময়ের সঙ্গে বেড়ে চলেছে ‘জংলি’ সিনেমার চাহিদা। তৃতীয় সপ্তাহে এসে আরও বেড়েছে শোর সংখ্যা। হাউজফুল যাচ্ছে অন্য সিনেমাগুলোর শো। ব্যতিক্রম কেবল ‘অন্তরাত্মা’। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি সিনেমাটি। অন্তরাত্মার ভরাডুবির কারণ জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।
প্রথম দিন থেকে ‘বরবাদ’ নিয়ে আলোচনা হলেও উল্টো চিত্র দেখা গেল শাকিবের আরেক সিনেমা অন্তরাত্মার বেলায়। দ্বিতীয় সর্বোচ্চ হলে মুক্তি পেলেও হতাশ করেছে সিনেমাটি। প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয়শিল্পী শাহেদ শরীফ খান।

অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে শাহেদ বলেন, ‘অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটা একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়া মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। প্রযোজককে প্রশ্ন করেছিলাম, হঠাৎ কেন কাজটি করলেন? সিনেমাটি যখন শুরু হয়েছিল, সে সময় সবার বেশ আগ্রহ ছিল। শাকিব খান ও আমাকে নতুনভাবে দেখা যাবে—এ নিয়ে অনেকে এক্সাইটেড ছিল। সেই জায়গা থেকে এমন সিদ্ধান্ত কি ভুল হলো না? আমাকে জানানো হলো, কিছু করার ছিল না।’
শাহেদের ভাষ্য, নির্দিষ্ট কোনো শিল্পী থাকলে সিনেমা চলে না, মানুষকে জানাতে হয়। তিনি বলেন, ‘যেকোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সেই জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এ সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে, তা নয়; মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এ কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে।’
অন্তরাত্মা বানিয়েছেন ওয়াজেদ আলী সুমন। শাকিব-শাহেদের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের দর্শনা বণিক।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে