
পপগুরু আজম খানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। তাঁর স্মরণে চ্যানেল আইয়ে থাকছে বিশেষ আয়োজন। আজ সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’ নামের অনুষ্ঠান। অংশ নেবেন আজম খানের প্রতিষ্ঠিত ব্যান্ড উচ্চারণ-এর বর্তমান সদস্যরা।
অনুষ্ঠানে পরিবেশিত হবে আজম খানের কালজয়ী বেশ কয়েকটি জনপ্রিয় গান। পাশাপাশি ব্যান্ড সদস্যরা শোনাবেন উচ্চারণের দীর্ঘ পথচলার গল্প, বিভিন্ন গানের পেছনের স্মৃতি এবং আজম খানের সঙ্গে কাটানো সময়ের অভিজ্ঞতা। ব্যান্ডটির বর্তমান সদস্যরা হলেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকাশন), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (সাইড ভোকাল ও কি-বোর্ড) এবং বাপ্পি (ড্রামস)।
অপু মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
এ ছাড়া আগামীকাল ৬ জুন দুপুর ১২টা ৩০ মিনিটে নিয়মিত অনুষ্ঠান ‘তারকাকথন’-এর পর্বটি সাজানো হয়েছে আজম খানকে ঘিরে। বিশেষ এই পর্বে উপস্থিত থাকবেন আজম খানের ছোট মেয়ে অরণী খান, উচ্চারণ ব্যান্ডের সাবেক সদস্য ফিডব্যাকের ফোয়াদ নাসের বাবু এবং উচ্চারণ ব্যান্ডের গিটারিস্ট সংগীত পরিচালক পার্থ মজুমদার।
ইফতেখার মুনিমের প্রযোজনায় তারকাকথনের বিশেষ এই পর্বটি উপস্থাপনা করবেন ইফফাত আরা ইরা।

আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।
৫ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রের অন্যতম আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে বিদেশি মার্কেট। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ একাধিক দেশের প্রবাসীরা অপেক্ষায় থাকেন বাংলাদেশের সিনেমা দেখার জন্য। তাই আলোচনার রেশ থাকতেই বিদেশে সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করেন নির্মাতারা।
৫ ঘণ্টা আগে
এমা অ্যাওয়ার্ড জয়ী বাংলাদেশের চলচ্চিত্র ‘নিশি’ এবার যাচ্ছে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোতে। গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশবিষয়ক চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম এই উৎসব অনুষ্ঠিত হবে ১ থেকে...
৫ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৫ ঘণ্টা আগে