
মহাকুম্ভে মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে এখন ‘ভাইরাল কন্যা’। নেট দুনিয়ায় রাতারাতি সেনসেশন বনে যাওয়া এ তরুণী বর্তমানে আলোচনার কেন্দ্রে। বলিউড অভিনেত্রী কঙ্গনাও তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ। কুম্ভ মেলায় এসে ভাগ্য খুলে গেল তাঁর। শোনা যাচ্ছে সিনেমায় পা রাখছেন এই লাস্যময়ী সুন্দরী।
খবর রটে দক্ষিণী সিনেমায় আল্লু অর্জুনের নায়িকা হতে চলেছেন মোনালিসা। সেই গুঞ্জনের মধ্যে মোনালিসার বলিউড অভিষেকের খবর এল। সনোজ মিশ্রর পরিচালনায় ‘দ্য ডায়েরি অব মণিপুর’ সিনেমায় অভিনয় করতে চলেছেন এই ভাইরাল তরুণী। সনোজ মিশ্র এর আগে ‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা পরিচালনা করেছিলেন। যদিও সিনেমাটি এখনো পর্যন্ত মুক্তি পায়নি।
পরিচালক তাঁর নিজের ইনস্টাগ্রাম আইডিতে মোনালিসার সঙ্গে ছবি শেয়ার করি এই খবর জানান। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সেই সিনেমার শুটিং শুরু হবে। ভাইরাল কন্যাও যোগ দেবেন শুটিং ফ্লোরে। সিনেমাটির গল্পকারও সনোজ নিজেই।

মোনালিসা দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন—এর আগে এমন খবর পাওয়া যায়। আল্লু অর্জুন ‘পুষ্পা ৩’-এ তাঁকেই নাকি নায়িকা হিসেবে পেতে চান। মোনালিসা স্কুলের গণ্ডিও কখনো ছোঁয়নি। বাড়িতে মা-বাবা। একমাত্র উপার্জনকারী তিনিই।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৯ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১০ ঘণ্টা আগে