
সিসেমি স্ট্রিটের লাল রঙের পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন ইন্টারনেটে বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই হলিউডের প্রখ্যাত অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এক সাক্ষাৎকারে মুসলিম ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ শব্দ ‘ইনশা আল্লাহ’ ব্যবহার করে সবাইকে চমকে দিলেন!
সম্প্রতি ‘পিপল’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের চল্লিশোর্ধ্ব জীবন নিয়ে কথা বলছিলেন এই অস্কারজয়ী তারকা। দীর্ঘ ও সুস্থ জীবন কামনার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ ও সুস্থ জীবন কাটাতে চাই ইনশা আল্লাহ। আমি সেটাই আশা করি।’
হ্যাথাওয়ের মুখে হঠাৎ এই শব্দের উচ্চারণ শুনে রীতিমতো হকচকিয়ে গেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। অনেক ভক্ত ও অনুরাগী মন্তব্য করেছেন, হ্যাথাওয়ে যেভাবে সঠিক স্থানে এবং সঠিক উচ্চারণে শব্দটি ব্যবহার করেছেন, তাতে স্পষ্ট বোঝা যায় তিনি এর গভীর অর্থ সম্পর্কে ভালোই অবগত।
তবে সাক্ষাৎকারে শুধু এই একটি শব্দই নয়, বরং জীবন নিয়ে নিজের অর্জিত প্রজ্ঞা ও অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন হ্যাথাওয়ে। চার দশকের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ৪০ বছর বয়সে পৌঁছে পেছনে ফিরে তাকালে বোঝা যায় যে অতীতের সিদ্ধান্তগুলো কীভাবে বর্তমানকে প্রভাবিত করেছে। এর ফলে ভবিষ্যতে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত কি না, তা মূল্যায়ন করা সহজ হয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন নিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি এখন জীবনকে আরও সহজভাবে নিতে শিখেছি। আপনি চাইলে বার্ধক্যকে ভয় পেতে পারেন, আবার চাইলে অকালে মৃত্যুকেও ভয় পেতে পারেন। আমি বার্ধক্যকে কৌতূহলের সঙ্গে গ্রহণ করতেই পছন্দ করি।’
হ্যাথাওয়ের মতে, বয়স ১১ হোক বা ৪৩—জীবন সব সময়ই অনিশ্চিত। ‘পরের মোড়ে আপনার জন্য কী অপেক্ষা করছে তা আপনি কখনোই জানবেন না,’—এমন জীবনদর্শনই এখন তাঁকে অনুপ্রাণিত করছে।
ইন্টারনেটে হ্যাথাওয়ের এই বিনয় এবং ‘ইনশা আল্লাহ’ শব্দের ব্যবহার এখন আলোচনার কেন্দ্রে। বিশেষ করে মুসলিম ভক্তরা তাঁর এই অন্তর্ভুক্তি ও উদার মানসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন।

জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন শোবিজ তারকারা। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের তালিকায় নেই কোনো তারকার নাম।
১২ ঘণ্টা আগে
সুপারহিরো সিনেমার জগতে নতুন চমক। আলোচিত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর সেই দাপুটে টাইউইন ল্যানিস্টারকে এবার দেখা যাবে গথাম সিটিতে। তৈরি হচ্ছে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমার সিকুয়েল। রবার্ট প্যাটিনসন অভিনীত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই।
১২ ঘণ্টা আগে
নমিতা থাপার মূলত ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। এমকিওর ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি। তবে দর্শকদের কাছে নমিতা বেশি পরিচিত শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক হিসেবে। সনি টিভিতে প্রচারিত এই রিয়েলিটি শোর পাঁচটি সিজনেই পাওয়া গেছে তাঁকে।
১২ ঘণ্টা আগে
এ বছর হুজ হু সম্মাননা পেলেন খ্যাতিমান অভিনেত্রী ববিতা। ১৮ এপ্রিল রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে শিল্পীর হাতে এই সম্মাননা তুলে দেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
২ দিন আগে