জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশ গত ১২ ডিসেম্বর বিয়ে করেছেন। দীর্ঘ দিনের প্রেমিক অ্যান্টনি থাট্টিলকে গাঁটছড়া বাঁধেন তিনি। দক্ষিণ ভারতের রীতিতে গোয়ায় বসে তাঁদের বিয়ের আসর।
১৫ ডিসেম্বর এই দম্পতি খ্রিষ্টান রীতিতেও বিয়ে করেন। সাদা গাউন পরা বিয়ের সেসব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।
‘হ্যাশট্যাগ ফরএভার লাভ অব নাইকি’ ক্যাপশনে খুশির মুহূর্তের ছবি শেয়ার করেন কীর্তি।
এই মজার হ্যাশট্যাগটি অ্যান্টনির শেষ দুটি অক্ষর এবং কীর্তির প্রথম দুটি অক্ষরের সংমিশ্রণ। কীর্তি সুরেশের প্রিয় পোষা কুকুরটির নামও নাইক।
কীর্তি-অন্তনির বিয়ের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দক্ষিণী সংস্কৃতি ও খ্রিষ্টান রীতির বিয়ের সাজ নজর কেড়েছে ভক্ত অনুরাগীদের।
ছবিগুলোতে দেখা যায়, কীর্তি সুরেশ ও অ্যান্টনি থাট্টিল হাসিমুখে একে অপরের প্রতি অঙ্গীকার ব্যক্ত করছেন। ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করতে এক-অপরকে চুম্বন দিচ্ছেন।

কীর্তিকে দেখা যায় তার বাবার সঙ্গে ওয়াকওয়ে ধরে হাঁটতে, আর তাদের পোষা কুকুর নাইকও এই বিশেষ মুহূর্তে পাশে ছিল। খ্রিষ্টান রীতির বিয়ের পর এই দম্পতিকে পার্টিতে নাচতেও দেখা যায়।

কীর্তি সুরেশের সহ-অভিনেতা বরুণ ধাওয়ান ছবিগুলোর মন্তব্য বিভাগে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘অসাধারণ সুন্দর।’

এর আগে কীর্তি তাঁর ঐতিহ্যবাহী দক্ষিণ ভারতীয় বিয়ের কিছু ঝলক শেয়ার করেছিলেন।

তাঁদের ঘনিষ্ঠ বিয়ের অনুষ্ঠানে তারকা অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন থালাপতি বিজয়, তৃষা কৃষ্ণণ, কল্যাণী প্রিয়দর্শিনী, অ্যাটলি এবং আরও অনেকে।

কীর্তি সুরেশের স্বামী অ্যান্টনি থাট্টিল একজন সফল উদ্যোক্তা। প্রায় ১৫ বছরের সম্পর্কের পর এই যুগল বিবাহবন্ধনে আবদ্ধ হন।

তাঁদের এই সম্পর্ক কীর্তি সুরেশের অনেক ভক্তদের জন্য ছিল একটি বড় চমক, কারণ তিনি কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।

মাত্র গত মাসেই তিনি সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে