
একাধিক দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা আয়োজন করতে যাচ্ছে বিশেষ জ্যাজ কনসার্ট। ‘আলেক্সন্দ্রে হেরের বোম্বে এক্সপেরিয়েন্স’ শিরোনামের কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামীকাল ৩ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। এ ছাড়া ৪ ডিসেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ধানমন্ডির কার্যালয়ে বোম্বে এক্সপেরিয়েন্সের তিন শিল্পীকে নিয়ে আয়োজন করা হয়েছে একটি মাস্টারক্লাসের।
আলেক্সন্দ্রে হেরেরের বোম্বে এক্সপেরিয়েন্স মূলত একটি মিউজিক কোলাবরেশন প্রজেক্ট। এই প্রজেক্টটির মাধ্যমে কর্ণাটকি রিদম, ভারতীয় হিপহপ এবং সমসাময়িক জ্যাজ মিউজিকের মধ্যে সেতুবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। এই প্রজেক্টে রয়েছেন ফরাসি পিয়ানোবাদক অ্যালেক্সন্দ্রে হেরের, ড্রামার পিয়েরে মঞ্জার্ড ও বেজ প্লেয়ার গায়েল পেত্রিনা এবং ভারতীয় মৃদঙ্গবাদক বি সি মঞ্জুনাথ ও র্যাপার মানমিত কউর।
২০২৩ সালে মুম্বাই ভ্রমণের সময় সেখানকার র্যাপ ও বিটবক্স সংস্কৃতির সঙ্গে পরিচিত হন ফরাসি জ্যাজ সুরকার আলেক্সন্দ্রে হেরের। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় বোম্বে এক্সপেরিয়েন্স। একই বছরে ফ্রান্সে আয়োজিত একটি মাস্টারক্লাসে হেরেরের পরিচয় হয় বি সি মঞ্জুনাথের সঙ্গে। সেখানে মঞ্জুনাথ কর্ণাটকি তালসংগীতের গাণিতিক কাঠামো ও হেরেরের নিজস্ব সংগীত রচনাশৈলীর অসাধারণ মিলগুলো তুলে ধরেন। ২০২৪ সালের মার্চ মাসে ফ্রান্সের গ্রেনোবলের ডেটোর্স ডি বাবেল উৎসবে রেসিডেন্সি ও ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমে পূর্ণাঙ্গ কোলাবরেশন হিসেবে আত্মপ্রকাশ করে দলটি। ৭টি মিউজিক ট্র্যাক নিয়ে গত ২৭ জুন প্রকাশিত হয় তাঁদের অ্যালবাম।
বোম্বে এক্সপেরিয়েন্সের লাইভ পরিবেশনাগুলো ভারতীয় শাস্ত্রীয় ঐতিহ্য, সমকালীন হিপহপ এবং জ্যাজের জ্যামিং বা সংমিশ্রণ ঘটানো হয়, যেখানে তাল-লয়ের জটিলতা, গানের ভাবগম্ভীরতা এবং তাৎক্ষণিক সৃজনশীলতার স্বাধীনতা একত্রে মিশে যায়।
কনসার্ট শেষে ৪ ডিসেম্বর আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ধানমন্ডির কার্যালয়ে একটি বিশেষ মাস্টারক্লাসে অংশ নেবেন আলেক্সন্দ্রে হেরের, বি সি মঞ্জুনাথ ও মানমিত কউর। এই মাস্টারক্লাসে সংগীতপ্রেমী, শিক্ষার্থী ও আগ্রহী শিল্পীরা তাঁদের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পাবেন। এতে আলোচ্য বিষয় থাকবে অ্যালেক্সন্দ্রে হেরেরের ছন্দবিন্যাস ও ক্রস-জনরা কম্পোজিশন, বি সি মঞ্জুনাথের কর্ণাটকি তাল ও কনকল ভিত্তিমূলক ধারণা এবং মানমিত কউরের র্যাপ, ভাষার ব্যবহার ও সৃজনশীল প্রক্রিয়ার অগ্রণী যাত্রা। ক্লাস শুরু হবে সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়।

ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২৪ সালে ‘শরতের জবা’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন কুসুম সিকদার। এবার গানে ফিরলেন তিনি। প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া কাজী নজরুল ইসলামের লেখা ও সুর করা নাতে রাসুল ‘হেরা হতে হেলে দুলে’। কুসুম সিকদার জানান, হেরা হতে হেলে দুলে দিয়ে ৯ বছর পর প্রকাশ পেল তাঁর কোনো গান।
৩ ঘণ্টা আগে
অভিনেতা ও নাট্যনির্দেশক গাজী রাকায়েত পরিচালিত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ এবং ২০২০ সালে ‘গোর’। দুটি সিনেমাই দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়।
৩ ঘণ্টা আগে
স্ত্রী ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা যাহের আলভীর বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর। অবশেষে আজ রাত ৯টার দিকে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেন আলভী। একই সঙ্গে মৃত স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বেশ
১৩ ঘণ্টা আগে
২০১৬ সালে ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন টম হল্যান্ড ও জেনডায়া। ২০২১ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। গত বছরের শুরুর দিকে বাগদান সারেন তাঁরা। এবার জানা গেল তাঁদের বিয়ের খবর।
১৬ ঘণ্টা আগে