রাশেদের গান শেখা সাব্বিরের নানা-মামাদের কাছে। রাশেদকও মামা বলেই সম্বোধন করেন সাব্বির জামান। তবে বন্ধুর মতোই পথচলা দুজনের। প্রায় ২২ বছর ধরে দুজনের পরিচিতি। বিভিন্ন গানের প্রতিযোগিতায়ও হাতে হাত ধরে অংশ নেন দুজন। সাব্বির বলেন, ‘আমাদের দুজনের সম্পর্ক এমন যে প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলাম পরিকল্পনা করে। ২০০৪ সালে বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ প্রতিযোগিতায় আমার সুর করা গান গেয়ে পুরস্কৃত হয়েছিল রাশেদ। আমি অংশ নিয়েছিলাম পরের বছর। আসলে আমরা ওভাবেই প্ল্যান করেছিলাম, এই বছর তুই অংশ নে, আগামী বছর আমি। ক্লোজআপ ওয়ানেও যে বছর সে অংশ নেয়, আমি নিয়েছি তার পরের বছর। এভাবেই হাতে হাত ধরে আমরা গানের জগতেও এগিয়ে যাচ্ছি।’ রাশেদ বলেন, ‘আমাদের বাসাও কাছাকাছি। প্রায় প্রতিদিনই গান নিয়ে আড্ডা হয় আমাদের।’
দীর্ঘদিন পর আবারও রাশেদের জন্য সুর করলেন সাব্বির। ‘তুমি আজ নেই বলে’ শিরোনামের গানটি ২ জুন প্রকাশিত হয় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। জামাল হোসেনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সাব্বির জামান। কণ্ঠ দিয়েছেন রাশেদ। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।
রাশেদ বলেন, ‘গানের কথাগুলো দারুণ! তার সঙ্গে সমন্বয় করে সুর করা হয়েছে। এখন যেহেতু দর্শক গান শোনার পাশাপাশি ভিডিও দেখতে চান, তাই ভিডিওসহ দর্শক-শ্রোতাদের সামনে এসেছি।’
গানটি নিয়ে সাব্বির বলেন, ‘রাশেদ মূলত মেলোডি ঘরানার শিল্পী, সে কথা মাথায় রেখেই সুর করেছি। চমৎকার গেয়েছে সে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কিতে মুগ্ধ।’
রাশেদ-সাব্বির দুজনেই এখন স্টেজ শো ও টিভি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া আসছে ঈদের জন্যও নতুন গানের পরিকল্পনা করছেন তাঁরা দুজন।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৮ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৮ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৯ ঘণ্টা আগে