
‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ—পার্ট টু’ দিয়ে ২০১১ সালে শেষ হয় এই ফ্যান্টাসি গল্পের চলচ্চিত্র-যাত্রা। প্রায় দেড় যুগ পর আবারও দেখা যাবে হ্যারি পটারের চরিত্রদের। সিনেমার পর এবার হ্যারি পটারের গল্প নিয়ে তৈরি হচ্ছে টিভি সিরিজ।
১৪ বছর আগে যেদিন হ্যারি পটারের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল, সে তারিখ থেকেই শুরু হয়েছে সিরিজের শুটিং। ইংল্যান্ডের লিভসডেনে অবস্থিত ওয়ার্নার ব্রসের স্টুডিওতে ১৪ জুলাই থেকে শুরু হয়েছে শুটিং। হ্যারি পটার সিনেমাগুলোরও শুটিং হয়েছিল সেখানে।
জানা গেছে, হ্যারি পটারকে নিয়ে লেখা সাতটি উপন্যাসের প্রতিটি থেকে তৈরি হবে টিভি সিরিজের একেকটি সিজন। সব মিলিয়ে সিরিজটির কাজ চলবে প্রায় এক দশক ধরে। তাহলে যেসব শিশু এতে অভিনয় করছে, তাদের পড়াশোনার কী হবে?
তাদের পড়াশোনার বিষয়টি চিন্তা করে শুটিং স্পটেই একটি অস্থায়ী স্কুল তৈরি করা হয়েছে। শুটিংয়ের পাশাপাশি সেখানেই চলবে হ্যারি পটারের কয়েক ডজন শিশুশিল্পীর পড়াশোনা।
বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের থ্রি রিভারস ডিস্ট্রিক্ট কাউন্সিল আগামী ১০ বছরের জন্য এই বিশেষ স্কুলটির অনুমোদন দিয়েছে। ৬০০ শিক্ষার্থীর ব্যবহারের জন্য স্কুলটি ডিজাইন করা হয়েছে। তবে ১৫০ জন শিক্ষার্থীর অনুমোদন দিয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল। ভোর সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে স্কুলটি। শুটিংয়ের ফাঁকে শিশুশিল্পীরা নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে এই স্কুলে। পাশাপাশি হ্যারি পটার সিরিজের স্কুলের দৃশ্যগুলোরও শুটিং হবে এখানে।

শুটিং চলাকালে বিশেষ এই স্কুলে পড়াশোনা করবে ডমিনিক ম্যাকলাফলিন (হ্যারি পটার), অ্যালাস্টার স্টাউট (রন উইজলি), অ্যারাবেলা স্ট্যানটন (হারমায়নি গ্রেঞ্জার), লক্স প্র্যাট (ড্রাকো মালফয়), অ্যালিসিয়া লিওনি (পার্বতী পাতিল), লিও আর্লি (সিমাস ফিনিগান), ররি উইলমট (নেভিল লংবটম), আমোস কিটসনসহ (ডুডলি ডার্সলি) বিভিন্ন চরিত্রের কয়েক ডজন অভিনয়শিল্পী।
হ্যারি পটার টিভি সিরিজের অভিনয়শিল্পী খোঁজার জন্য গত বছর ওপেন কাস্টিং কল ঘোষণা করেছিল এইচবিও। সিরিজটির শো রানার ফ্রান্সেসকা গার্ডিনার, নির্বাহী প্রযোজক ও পরিচালক মার্ক মাইলড জানার, প্রায় ৩২ হাজার শিশুর অডিশন নিয়ে তাদের মধ্য থেকে এসব শিল্পী নির্বাচন করা হয়েছে।
জানা গেছে, ২০২৬ সালের মার্চ নাগাদ শেষ হবে প্রথম সিজনের শুটিং। কিছুদিনের বিরতি দিয়ে শুরু হবে পরের সিজনের কাজ। ২০২৭ সাল থেকে এইচবিও এবং এইচবিও ম্যাক্সে শুরু হবে হ্যারি পটার সিরিজের প্রচার।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১০ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১০ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
১১ ঘণ্টা আগে