
কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছয়টি সিনেমা। শেষ হতে যাচ্ছে সিনেমাগুলোর প্রেক্ষাগৃহযাত্রা। এবার ওটিটিতে মুক্তির পালা। ঈদের তিন আলোচিত সিনেমার ওটিটিতে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ৩১ জুলাই বিঞ্জে আসবে ‘এশা মার্ডার: কর্মফল’। আগামী ৭ আগস্ট মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। এবার জানা গেল গত ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা ‘উৎসব’-এর খবর। তাণ্ডবের সঙ্গে একই দিনে অর্থাৎ ৭ আগস্ট ওটিটিতে মুক্তি পাবে সিনেমাটি।
দেশের দর্শকদের কাছে উৎসব এখন পরিচিত নাম। টানা সাত সপ্তাহ মাল্টিপ্লেক্সে চলেছে সিনেমাটি। তানিম নূর পরিচালিত সিনেমাটির কথা পৌঁছে গেছে দেশের আনাচকানাচে এবং প্রবাসী বাংলা ভাষাভাষীদের কাছে। দর্শকেরা তাই সিনেমাটি দেখার আগ্রহের কথা জানিয়ে আসছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই অপেক্ষার অবসান হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে উৎসব।
চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট (৭ আগস্ট) থেকে সিনেমাটি চরকিতে দেখতে পারবেন দেশ-বিদেশের দর্শকেরা। ‘পরিবার ছাড়া দেখা নিষেধ’ ট্যাগলাইন নিয়ে উৎসব সিনেমাটি প্রেক্ষাগৃহে একত্র করতে পেরেছে পরিবারের সব বয়সী দর্শককে। নির্মাতা তানিম নূরের প্রত্যাশা, ওটিটিতে সিনেমাটি মুক্তির মাধ্যমে এবার ঘরে ঘরে শুরু হবে উৎসব।

নির্মাতা বলেন, ‘পরিবারের সবাই মিলে টিভিতে নাটক, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার চল ছিল আমাদের ছোটবেলায়। উৎসবের মাধ্যমে পরিবারের সেই দর্শকদের প্রেক্ষাগৃহে আনার চ্যালেঞ্জ নিয়েছিলাম। দর্শকদের প্রতিক্রিয়া আমাকে আপ্লুত করেছে, দিয়েছে আরও কাজ করার অনুপ্রেরণা।’
ওটিটিতে মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘ওটিটি রিলিজ এখন সিনেমার নতুন এক ডিস্ট্রিবিউশন চ্যানেল। দেশে যেসব অঞ্চলে সিনেমা হল নেই এবং বিদেশের দর্শকেরা সিনেমাটি দেখার সুযোগ পাবেন এবার। আশা করি, ছোটবেলায় যেভাবে পরিবারের সঙ্গে ঘরে বসে নাটক-সিনেমা দেখতাম, সেভাবেই ঘরে বসে দর্শকেরা উৎসব দেখবেন।’
উৎসব সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও আছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ।
শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটিও ওটিটিতে আসবে ৭ আগস্ট। একই সঙ্গে দুটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। চরকির পাশাপাশি হইচইয়েও দেখা যাবে তাণ্ডব। এতে আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, এ কে আজাদ সেতু, এফ এস নাঈম প্রমুখ।

১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
১৫ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
১৫ ঘণ্টা আগে